AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2026 : অধিনায়কদের সঙ্গে বৈঠক বোর্ডের, আবার বদলাচ্ছে নিয়ম?

২৮ মার্চ শুরু আইপিএল। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলগুলি। প্রথম ম্যাচে মুখোমুখি রজত পাতিদারের আরসিবি ও ঈশান কিশানের হায়দ্রাবাদ। গতবারের মতো এইবারেও ট্রফি জিততে মরিয়া কোহলিরা। পরের দিন মাঠে নামবেন নাইটরা।

IPL 2026 : অধিনায়কদের সঙ্গে বৈঠক বোর্ডের, আবার বদলাচ্ছে নিয়ম?
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 25, 2026 | 7:25 PM
Share

কলকাতা : আগেই আইপিএলের বেশ কিছু নিয়মের পরিবর্তন ঘটেছে। ট্রেনিং সংক্রান্ত একগাদা নিয়মের পরিবর্তন করে আইপিএল দলগুলিকে জানিয়ে দিয়েছে বিসিসিআই। এবার আরও কিছু নিয়ম পরিবর্তন হওয়ার কথা বলা হচ্ছে। যেমন, বলের নিয়ম। আজ বৈঠকে রেফারি ইউনিটের প্রধান জাভাগল শ্রীনাথ ও আম্পায়ারিং কমিটির প্রধান নিতিন নবীন ১০ দলের অধিনায়কদের এই নিয়ম পরিবর্তন সম্বন্ধে জানাবেন। সকল দল যেন আইপিএলের নিয়মগুলি সুষ্ঠু ভাবে বুঝতে পারে, যাতে টুর্নামেন্ট সুষ্ঠুভাৰ সম্পন্ন করা যায়, এটাই বৈঠক করার মূল উদ্দেশ্য।

আইপিএল শুরুর আগেই বল পরিবর্তনের নিয়ম আসছে। এর ফলে বোলার ও অধিনায়কদের স্বস্তি দেবে বলে মনে করছে ক্রিকেট মহল। এবার থেকে সন্ধ্যার ম্যাচে ফিল্ডিং দলের ক্যাপ্টেন একবার বল পরিবর্তন করতে পারবেন। মূলত শিশির থেকে বোলারদের বাঁচানো ও শিশিরের প্রভাব কমানোই এই নিয়মের উদ্দেশ্য। নতুন নিয়মে, ১০ ওভার হয়ে যাওয়ার পর ফিল্ডিং দলের ক্যাপ্টেন বল পরিবর্তন করতে পারবেন। তবে ওভার শেষের পরেই এই বল পরিবর্তন করা যাবে, ওভারের মাঝে নয়। জানা গিয়েছে, শুধুমাত্র সন্ধ্যার ম্যাচেই এই নিয়ম পরিবর্তন করা যাবে। বিকেলের ম্যাচে নয়। সাধারণত, ১০ ওভারের পর বল পরিবর্তনের আবেদন করা যাবে, কিন্তু দ্বিতীয়বারের আবেদনে সাড়া দেওয়া সম্পূর্ণ আম্পায়ারের নিজের সিদ্ধান্ত। অধিনায়ক যখন আবেদন জানাবেন, তখনই তাঁকে নতুন বল দেওয়া হবে না। আম্পায়ার আগে ব্যবহার করা বলই দেবেন। এর ফলে ম্যাচের ভারসাম্য বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত যদিও আম্পায়ার নেবেন, কিন্তু ক্যাপ্টেনরা চাইলে আবেদন করতেই পারেন। যদি ১০ ওভারের আগেই বল ভিজে যায়, তাহলে ১০ ওভারের পর ফিল্ডিং দলের অধিনায়ক আইনতভাবে বল পরিবর্তন করার আবেদন করতে পারবেন।

২৮ মার্চ শুরু আইপিএল। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলগুলি। প্রথম ম্যাচে মুখোমুখি রজত পাতিদারের আরসিবি ও ঈশান কিশানের হায়দ্রাবাদ। গতবারের মতো এইবারেও ট্রফি জিততে মরিয়া কোহলিরা। পরের দিন মাঠে নামবেন নাইটরা। ২০২৫ সালে পাঞ্জাব কিংসের অধিনায়ক হয়ে পাঞ্জাবকে আইপিএলের ফাইনালে তুলেছিলেন শ্রেয়স আইয়ার। এই বছর অবসর নিয়েছেন রাসেলও। তিনি এবার দলের ‘পাওয়ার কোচ’-এর ভূমিকায়। ফলে, অধিনায়ক অজিঙ্ক রাহানের উপর যেমন প্রত্যাশা পূরণের চাপ থাকবে, তেমনই ২৯ তারিখ প্রথম ম্যাচের আগে চিন্তায় থাকবেন নাইট কোচ অভিষেক নায়ারও। কিন্তু তার আগে এই নিয়ম স্বস্তি দেবে দলগুলিকে।

Follow Us
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?