AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Potato Crisis: আলু বিকোচ্ছে ১২ টাকা কেজি প্রতি, চাষি পাচ্ছেন ১ টাকা! ১১ টাকা খাচ্ছে কে?

Potato Crisis: আলু চাষিদের সঙ্গে কথা বলে যা জানা যাচ্ছে, তা সত্যিই হতাশাজনক। তিন মাস ধরে ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ করার পর সরকার চাষিদের লাভ দিচ্ছে ২০০০ টাকা। এমনকি কেজি প্রতি আলু কেবল চাষির লাভ হচ্ছে ১ টাকা! কিন্তু বাজারে তো আলু বিকোচ্ছে কেজি প্রতি ১২ টাকা। তাহলে বাকি ১১ টাকা যাচ্ছে কোথায়?

Potato Crisis: আলু বিকোচ্ছে ১২ টাকা কেজি প্রতি, চাষি পাচ্ছেন ১ টাকা! ১১ টাকা খাচ্ছে কে?
আলুর দাম নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 25, 2026 | 6:48 PM
Share

কলকাতা: নজিরবিহীন সঙ্কট আলু চাষিরা। চন্দ্রকোণা, গলসির পর গোঘাট। রাজ্যে একের পর এক আলু চাষির অস্বাভাবিক মৃত্যুর খবর আসছে। পরিবারের দাবি, সঠিক দাম না পেয়ে ঋণের দায়ে আত্মঘাতী হচ্ছেন আলু চাষিরা। কিন্তু কেন এই সঙ্কট? ঠিক কোন পরিস্থিতি তৈরি হচ্ছে। আলু চাষিদের সঙ্গে কথা বলে যা জানা যাচ্ছে, তা সত্যিই হতাশাজনক। তিন মাস ধরে ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ করার পর সরকার চাষিদের লাভ দিচ্ছে ২০০০ টাকা। এমনকি কেজি প্রতি আলু কেবল চাষির লাভ হচ্ছে ১ টাকা! কিন্তু বাজারে তো আলু বিকোচ্ছে কেজি প্রতি ১২ টাকা। তাহলে বাকি ১১ টাকা যাচ্ছে কোথায়?

আলু চাষিরা যা হিসাব দিচ্ছেন,

৫০ কেজি আলু ফলনে খরচ ৩৭৫ টাকা। মাঠ থেকে আলু বাছাই, প্যাকেট করে হিম ঘর পর্যন্ত পৌঁছে দিতে খরচ ৭৫ টাকা।

এক বস্তা আলু উৎপাদন এবং হিমঘর পযন্ত পৌঁছে দিতে চাষির খরচ পড়ছে ৪৫০ টাকাআর সরকারি সহায়ক মূল্য ৪৭৫ টাকা। বস্তা প্রতি চাষিদের লাভ ২৫ টাকা। বিঘা প্রতি লাভ হতে পারে ২০০০ টাকা।

তিন মাস ধরে ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ করার পর সরকার চাষিদের লাভ দিচ্ছে ২০০০ টাকা। তাতেই বাড়ছে জটিলতা।

এবছর উৎপাদন হয়েছে প্রায় দেড় কোটি টন আলু। যেখানে চাষির চাহিদা থাকে ৬০ লক্ষ টন। রাজ্যের সব হিমঘরগুলি মিলিয়ে ৮২ লক্ষ মেট্রিক টন আলু রাখার ক্ষমতা রয়েছে। সরকার কিনবে ১২ লক্ষ মেট্রিক টন আলু। তাহলে প্রশ্ন, বিপুল পরিমাণ আলু যাবে কোথায়?

কলকাতার বাজারে আলু বিক্রি হচ্ছে ১২ টাকা প্রতি কেজি।

কৃষকের আয় হচ্ছে ১ টাকা প্রতি কেজি।

তাহলে প্রশ্ন ১১ টাকা খাচ্ছে কে?

সরকার সব জায়গায় এখনও আলু কেনা শুরু করেনি, সরকারের তরফ থেকে এখনও কোনও চেষ্টাও শুরু হয়নি বলে অভিযোগ করছে চাষিরা। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “বিভিন্ন জায়গায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। অনেক আলু চাষিদের ক্ষতি হয়েছে। চিন্তা করবেন না। কৃষি বিমা করা হয়েছে। শস্যবিমা। সবাই ক্ষতিপূরণ পাবেন। টাকা চাষিদের দিতে হয় না, টাকা দেয় রাজ্য সরকার।”

Follow Us
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?