RCB vs CSK Score Highlights, IPL 2026: অল আউট চেন্নাই, ৪৩ রানে জয়ী আরসিবি!
Chennai Super Kings vs Royal Challengers Banglaore Indian Premier League 2026 Score Highlights: আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি বিরাট কোহলি ও ঋতুরাজ। শেষ কয়েকটি সাক্ষাতে জিতেছে আরসিবি। আজ সেই রেকর্ড ভাঙতে চাইবেন আয়ুষ মাত্রেরা।

দুই দলের মধ্যে শেষ সাক্ষাতে এগিয়ে আরসিবি। ২০২৪ থেকে টানা জিতছে আরসিবি। ২০২৪ সালে চেন্নাইকে শেষ ম্যাচে হারিয়ে প্লে অফ খেলেছিল আরসিবি। আজ সেই দলের বিরুদ্ধেই নামবে ঋতুরাজের চেন্নাই। কোন দল জিতবে ?
বিস্তারিত জানতে চোখ রাখুন TV9 বাংলায়।
LIVE NEWS & UPDATES
-
RCB vs CSK | ম্যাচের সেরা টিম ডেভিড!
স্বাভাবিকভাবেই, আজ ম্যাচের সেরা হলেন টিম ডেভিড। ২৫ বলে ৭০ করেছেন ডেভিড।
-
RCB vs CSK | Score 207 Over 19.4 Wicket 10 – ৪৩ রানে জয়ী আরসিবি!
অল আউট চেন্নাই সুপার কিংস। ২০৭ রানে দশম উইকেট পড়ল চেন্নাইয়ের। ৪৩ রানে জিতল আরসিবি। ৩ উইকেট পেলেন ভুবনেশ্বর কুমার।
-
-
RCB vs CSK | Score 190 Over 18 Wicket 9 – নবম উইকেটের পতন!
১৮ ওভার শেষ। নবম উইকেটের পতন চেন্নাইয়ের। ৮ রানে আউট হলেন নূর আহমেদ। তাঁর ক্যাচ ধরলেন বিরাট কোহলি।
-
RCB vs CSK | Score 180 Over 17 Wicket 8 – আর সুযোগ নেই চেন্নাইয়ের!
১৭ ওভার শেষ। চেন্নাই ৮ উইকেট হারিয়ে ১৮০ রান। ক্রিজে রয়েছেন কম্বোজ ও নূর। ১৮তম ওভারে উইকেট পেলেন সুয়ষ শর্মা।
-
RCB vs CSK | Score 165 Over 15 Wicket 6 – ভাল ওভার করলেন সুয়শ শর্মা!
১৫তম ওভারে এল মাত্র ৮ রান। ১৫ ওভার শেষে চেন্নাই ১৬৫/৬। ২৮ বলে ৪৩ রানে অপরাজিত প্রশান্ত। ১১ বলে ২৭ রানে অপরাজিত ওভারটন। ৫ ওভারে দরকার ৮৫ রান।
-
-
RCB vs CSK | Score 158 Over 14 Wicket 6 – রানের গতি বাড়াচ্ছে চেন্নাই!
প্রশান্ত ভীর ও জেমি ওভারটন চেষ্টা করছেন রানের গতি বাড়ানোর। ১৪ ওভার শেষে চেন্নাই ১৫৭/৬।
-
RCB vs CSK | Score 117 Over 11 Wicket 6 – আবার উইকেট পড়ল চেন্নাইয়ের!
ষষ্ঠ উইকেটের পতন চেন্নাইয়ের। আউট হলেন শিবম দুবে। ১৩ বলে ১৮ রান করে আউট হলেন শিবম। তাঁকে আউট করলেন অভিনন্দন সিং। ১১ ওভার শেষে চেন্নাই ১১৭/৬।
-
RCB vs CSK | Score 105 Over 9 Wicket 5 – আউট হয়ে গেলেন সরফরাজ খান
আরসিবিকে লড়াইতে ফেরালেন ক্রুনাল পাণ্ড্য। এক ওভারে নিলেন ২ উইকেট। আউট হয়ে গেলেন সরফরাজ খান ও কার্তিক শর্মা। ৯ ওভার শেষে ১০০ রানের গণ্ডি পার করল চেন্নাই।
-
RCB vs CSK | Score 77 Over 6 Wicket 3 – পাওয়ার প্লেতেই প্রত্যাবর্তনের আঁচ ?
একা লড়াই চালাচ্ছেন সরফরাজ। ২৪ বলে করলেন ৫০ রান। পাওয়ার প্লেতেই প্রত্যাবর্তনের আঁচ পাওয়া যাচ্ছে চিন্নাস্বামীতে। ৬ ওভার শেষ। চেন্নাই ৭৭/৩।
-
RCB vs CSK | Score 64 Over 5 Wicket 3 – প্রাক্তন দলের বিরুদ্ধে লড়ছেন সরফরাজ!
একদা খেলতেন কোহলিদের সঙ্গে, আজ বিপরীতে। ৩০ রানে ৩ উইকেট পরে যাওয়ার পর একা চেষ্টা করছেন সরফরাজ। ১৮ বলে ৩৭ রানে অপরাজিত তিনি।
-
RCB vs CSK | Score 18 Over 2 Wicket 2 – দুই ওভারেই চাপ চেন্নাইয়ের
বিশাল পাহাড় চড়তে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলেছে চেন্নাই। আউট ঋতুরাজ ও আয়ুষ মাত্রে। ভুবনেশ্বর কুমার পেলেন নিজের ২০০ তম উইকেট। ২ ওভার শেষে চেন্নাই ১৮/২।
-
RCB vs CSK | Score 250 Over 20 Wicket 3 – আড়াইশো রানের ঘরে আরসিবি!
চিন্নাস্বামীতে আজ ঝড় উঠেছিল। টিম ডেভিড ঝড়। শেষ ৪ ওভারে এল ৯৭ রান। ২০ ওভার শেষে আরসিবি ২৫০/৩। ২৫ বলে ৭০ রানে অপরাজিত টিম ডেভিড। ১৯ বলে ৪৮ রানে অপরাজিত রইলেন রজত। এই রান তুলতে না পারলে টানা ৩ ম্যাচে টানা ৩টে হারবে চেন্নাই।
-
RCB vs CSK | Score 237 Over 19 Wicket 3 – টিম ডেভিড মনে করালেন রোমারিও শেপার্ডকে !
২০২৫ আইপিএলের শেপার্ডের ছায়া দেখা গেল আজ টিম ডেভিডের উপর। ২৩ বলে ৬৫ রানে অপরাজিত ডেভিড। সেই বছর শেপার্ড করেছিলেন ১৪ বলে ৫৩। ১৯তম ওভারে এল ৩০ রান।
-
RCB vs CSK | Run – 207 Over 18 Wicket – 3 – ২০০ পার আরসিবির!
২০০ রান পার করল আরসিবি। এই ওভারেই বোল্ড হয়ে গিয়েছিলেন টিম ডেভিড। কিন্তু নো বল হওয়ায় একটা সুযোগ পেলেন তিনি। পরের বলেই মারলেন ছয়। ডেভিড অপরাজিত ১৯ বলে ৪৩ রানে।
-
RCB vs CSK | Score 172 Over 16 Wicket 3 – ২০০ পার হবে আজ ?
চিন্নাস্বামী মানেই বড় স্কোর। চিন্নাস্বামী মানেই চার ছয়ের ফুলঝুরি। ক্রিজে রয়েছেন অধিনায়ক রজত পাতিদার ও টিম ডেভিড। পাতিদের অপরাজিত ১৪ বলে ৪০ রানে। ১৬ ওভার শেষে আরসিবি ১৭২/৩।
-
RCB vs CSK | Score 151 Over 14.2 Wicket 3 – অবশেষে দেবদত্তের উইকেট পেলেন জেমি ওভার্টন!
ক্লিন বোল্ড দেবদত্ত পাদিক্কাল। টানা দুই ম্যাচে পেলেন বড় রান। আজকেও করলেন হাফ সেঞ্চুরি। ২৯ বলে ৫০ করলেন দেবদত্ত। বড় পার্টনারশিপ ভাঙল আরসিবির। ১৪.২ ওভারে আরসিবি ১৫১/৩।
-
RCB vs CSK | Live Update : আজ বদলা নেবে চেন্নাই ?
এর আগের বেশ কয়েকটি ম্যাচ আরসিবির বিরুদ্ধে হেরেছে সিএসকে। আজ কী বদলা নিতে পারবে তারা ? নাকি আজও জিতে দুয়ে দুই করবেন কোহলিরা?
Published On - Apr 05,2026 6:48 PM
