AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hardik Pandya: ‘ক্যাপ্টেন আসবে, যাবে…’, MI-তে হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব নিয়ে বলছেন ভাজ্জি

MI, IPL 2024: আইপিএলের ১৭তম সংস্করণে সবচেয়ে সমালোচিত, সব সময় লাইম লাইটে থাকা ক্রিকেটার হলেন হার্দিক পান্ডিয়া। তাঁকে নিয়ে এতটা হয়তো আলোচনা হত না, যদি মুম্বই ইন্ডিয়ান্স টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে পারত। যদি তিনি রোহিত শর্মার জায়গায় সফল অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারতেন।

Hardik Pandya: 'ক্যাপ্টেন আসবে, যাবে...', MI-তে হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব নিয়ে বলছেন ভাজ্জি
Hardik Pandya: 'ক্যাপ্টেন আসবে, যাবে...', MI-তে হার্দিকের নেতৃত্ব নিয়ে বলছেন ভাজ্জি
| Updated on: May 21, 2024 | 5:39 PM
Share

কলকাতা: নেতা হিসেবে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) কেমন? ১৭তম আইপিএলের (IPL) আগে এই প্রশ্ন এলে উত্তর আসত, অসাধারণ। আর ১৭তম আইপিএলের পর এই প্রশ্ন এলে উত্তর আসছে সব নেতিবাচক। কারণ? মুম্বই ইন্ডিয়ান্স এ বারের আইপিএলে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ভরাডুবি করেছে। আর এই হার্দিক পান্ডিয়াই বছর দুয়েক আগে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়ে আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে হার্দিক পান্ডিয়া দীর্ঘ সময় আইপিএলে খেলেছিলেন। তারপর গুজরাটে গিয়ে সফল ক্যাপ্টেনের তকমা পেয়েছিলেন। কিন্তু মুম্বইয়ে আবার ফিরতেই সব নিমেষে উড়ে গেল। রোহিত শর্মার জায়গায় এমআই ম্যানেজমেন্ট হার্দিক পান্ডিয়াকে মুম্বইয়ের ক্যাপ্টেন বানানোর পর দলটাই যেন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এমনটাই মনে করেন দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার এবং মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তনী হরভজন সিং।

সম্প্রতি এএনআইকে হরভজন সিং বলেছেন, ‘এমআই একটা বড় দল। আমি এই টিমের হয়ে খেলেছি। ম্যানেজমেন্ট অসাধারণ। দলকে ভালোভাবে পরিচালনা করে। কিন্তু রোহিত শর্মার জায়গায় হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানানোর সিদ্ধান্তটা বুমেরাং হয়েছে। হয়তো ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু টিমের সকলে হয়তো সেটা ভালোভাবে মেনে নেয়নি। এ বারের আইপিএলে মুম্বই টিমটাকে একত্রিত দেখা যায়নি। এক বছর পর এই ক্যাপ্টেন বদলের সিদ্ধান্ত নিলে হয়তো টিম ম্যানেজমেন্ট ঠিক করত।’

মুম্বই ইন্ডিয়ান্স এ বারের আইপিএলে যে ভালো পারফর্ম করতে পারেনি, তাতে হার্দিক পান্ডিয়ার দোষ দেখছেন না হরভজন সিং। তাঁর কথায়, ‘এখানে হার্দিক পান্ডিয়ার দোষ নেই। ও গুজরাট টাইটান্সে দারুণ নেতৃত্ব দিয়েছিল। সিনিয়র প্লেয়ারদের কাজ ক্যাপ্টেন কে তা না দেখে দলের সকলকে একত্রিত করে রাখা। ক্যাপ্টেন তো আসবে, যাবে। ওরা একটা টিমের মতো খেলেইনি।’

হার্দিক পান্ডিয়া এ বারের আইপিএলে ১৪ ম্যাচে ২১৬ রান করেছে। গড় ১৮.০০। স্ট্রাইক রেট ১৪৩.০৪। পাশাপাশি হার্দিক নিয়েছেন ১১টি উইকেট। ১৭তম আইপিএলে মুম্বইয়ের সফর তো শেষ। এ বার হার্দিক পান্ডিয়াকে ভারতের জার্সিতে টি-২০ বিশ্বকাপে অ্যাকশনে দেখা যাবে।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী