AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MI vs RCB: আইপিএলে টস কেলেঙ্কারি, অ্যাডভান্টেজ হার্দিক? সোশ্যাল মিডিয়ায় তুমুল কাজিয়া

IPL 2024: টানা হারের হ্যাটট্রিকের পর ২টো ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিরাট কোহলিদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স ওয়াংখেড়েতে জিতেছিল। ওই ম্যাচে জসপ্রীত বুমরা ৫ উইকেট নিয়েছিলেন। সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ ও রোহিত শর্মাদের ব্যাটে ভর করে মুম্বই ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। এ বার ওই ম্যাচ ঘিরেই জোর চর্চা চলছে। কারণ কী?

MI vs RCB: আইপিএলে টস কেলেঙ্কারি, অ্যাডভান্টেজ হার্দিক? সোশ্যাল মিডিয়ায় তুমুল কাজিয়া
MI vs RCB: হার্দিককে বিশেষ সুবিধা দেওয়ার গুরুতর অভিযোগ, টস কেলেঙ্কারি নিয়ে চর্চা তুঙ্গে Image Credit: BCCI
| Updated on: Apr 13, 2024 | 5:13 PM
Share

কলকাতা: রবিবার ওয়াংখেড়েতে আইপিএলের (IPL) অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মারা। এই ম্যাচের আগে বিতর্ক দানা বেঁধেছে মুম্বই ইন্ডিয়ান্স টিমকে নিয়ে। টানা হারের হ্যাটট্রিকের পর ২টো ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিরাট কোহলিদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স ওয়াংখেড়েতে জিতেছিল। ওই ম্যাচে জসপ্রীত বুমরা ৫ উইকেট নিয়েছিলেন। সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ ও রোহিত শর্মাদের ব্যাটে ভর করে মুম্বই ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। এ বার ওই ম্যাচ ঘিরেই জোর চর্চা চলছে। কারণ কী?

সোশ্যাল মিডিয়ায় মুম্বই বনাম আরসিবি ম্যাচের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেটি টস কেন্দ্রিক। নেটিজ়েনদের দাবি মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল ম্যাচে টসের সময় কয়েন উল্টে দিয়েছিলেন ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ। যে কারণে টস হার্দিক পান্ডিয়ার পক্ষে যায়। সোশ্যাল মিডিয়া সাইট X এ অনেকেই লিখেছেন, ওই ম্যাচে টস ফিক্সড হয়েছে।

ওই ম্যাচে টসের সময়ের অন্য এক অ্যাঙ্গেলের ভিডিয়ো সোশ্যাল মিডিয়া সাইট X এ শেয়ার করে একজন লিখেছেন, ‘টসের একটা পরিষ্কার ভিডিয়ো। এরপরও তোমার যদি সন্দেহ থাকে তা হলে হয় তুমি চোখের হাসপাতাল না হলে মানসিক হাসপাতালে যেতে পারো।’ অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন এই বলে যে, হোম ম্যাচ বলে বাড়তি সুবিধে করে দেওয়া হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। যাতে তিনি নিজের পছন্দমতো বোলিং বা ব্যাটিং বেছে নিতে পারেন।

ফাফ ডু’প্লেসিদের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ১৯৬ রান করেছিল আরসিবি। আর জবাবে ২৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় হার্দিক পান্ডিয়ার টিম।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?