AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Bangladesh: ভিডিয়ো: বাংলাদেশকে হোয়াইটওয়াশের লক্ষ্যে হায়দরাবাদ পৌঁছল মেন ইন ব্লু, ‘লোকাল বয়’ এর স্পেশাল মেসেজ

Watch Video: বিসিসিআইয়ের এক্স হ্যান্ডেলে একটি ১ মিনিট ৫৮ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে ভারতীয় টিমের ক্রিকেটাররা পৌঁছে গিয়েছেন হায়দরাবাদে। ভারতের লক্ষ্য বাংলাদেশকে তৃতীয় ম্যাচেও হারানো।

India vs Bangladesh: ভিডিয়ো: বাংলাদেশকে হোয়াইটওয়াশের লক্ষ্যে হায়দরাবাদ পৌঁছল মেন ইন ব্লু, 'লোকাল বয়' এর স্পেশাল মেসেজ
India vs Bangladesh: ভিডিয়ো: বাংলাদেশকে হোয়াইটওয়াশের লক্ষ্যে হায়দরাবাদ পৌঁছল মেন ইন ব্লু, 'লোকাল বয়' এর স্পেশাল মেসেজImage Credit: BCCI X
| Updated on: Oct 11, 2024 | 3:19 PM
Share

কলকাতা: গোয়ালিয়র, দিল্লির সফরের পর টিম ইন্ডিয়া (Team India) এ বার পৌঁছে গিয়েছে হায়দরাবাদে। ১ ম্যাচ হাতে রেখেই টি-২০ সিরিজ জিতেছে মেন ইন ব্লু। বাংলাদেশের বিরুদ্ধে পরপর ২টি টি-টোয়েন্টি ম্যাচ ভারতের পক্ষে গিয়েছে। এ বার সিরিজের শেষ ম্যাচ হায়দরাবাদে। সেখানে শুক্রবার পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। সেখানকার ‘লোকাল বয়’ নীতীশ কুমার রেড্ডি দিয়েছেন স্পেশাল মেসেজ। বোর্ডের শেয়ার করা ভিডিয়োতে তা দেখা গিয়েছে।

বিসিসিআইয়ের এক্স হ্যান্ডেলে একটি ১ মিনিট ৫৮ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে ভারতীয় টিমের ক্রিকেটাররা পৌঁছে গিয়েছেন হায়দরাবাদে। তিলক ভার্মা ও নীতীশ রেড্ডি তেলুগুতে কথা বলতে থাকেন। অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৩৪ বলে ৭৪ রানের ইনিংস উপহার দেন নীতীশ। বল হাতে নেন ২ উইকেট। এ বার নিজের ঘরের মাঠে খেলবেন নীতীশ। তার আগে সমর্থকদের পাশে থাকার কথা বলেছেন তিনি।

বোর্ডের শেয়ার করা ভিডিয়োতে তিলক ভার্মা ও নীতীশ রেড্ডিকে তেলুগুতে কথা বলতে শোনা যায়। বিমানবন্দরে বসে তাঁরা প্রথমে কথা বলছিলেন। এরপর বিমানেও তাঁদের দেখা যায় তেলুগুতে কথা বলতে। যা শুনে তাঁদের পাশে থাকা ক্যাপ্টেন স্কাই হাসতে থাকেন।

এ বছর টি-২০ বিশ্বকাপ জেতার পর টিম ইন্ডিয়া একটিও টি-টোয়েন্টি সিরিজ হারেনি। বিশ্বজয়ের পর পরই শুভমন গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া জিম্বাবোয়ে সফরে গিয়েছিল। সেখানে ৫ ম্যাচের সিরিজ মেন ইন ব্লু জিতেছিল ৪-১ ব্যবধানে। এরপর গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হওয়ার পর শ্রীলঙ্কা সফরে গিয়ে ৩ ম্যাচের টি-২০ সিরিজ জেতে সূর্যর নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এ বার দেশের মাটিতে বাংলাদেশকে ৩-০ হারানোর পালা। আপাতত সিরিজে ২-০ এগিয়ে ভারত।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত