AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022 Auction Unsold Players: প্রথম দিনের নিলামের শেষে জেনে নিন কোন প্লেয়াররা রইলেন অবিক্রিত

IPL 2022 Mega Auction Unsold Players: শেষ হল মেগা নিলামের প্রথম দিনের নিলাম প্রক্রিয়া। জেনে নিন মেগা নিলামের প্রথম দিনের শেষে কোন প্লেয়াররা রইলেন অবিক্রিত...

IPL 2022 Auction Unsold Players: প্রথম দিনের নিলামের শেষে জেনে নিন কোন প্লেয়াররা রইলেন অবিক্রিত
IPL 2022 Auction Unsold Players: প্রথম দিনের নিলামের শেষে জেনে নিন কোন প্লেয়াররা রইলেন অবিক্রিত
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 9:46 PM
Share

বেঙ্গালুরু: আইপিএল ২০২২ মেগা নিলামে (IPL 2022 Auction) একাধিক ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হল আজ। বেঙ্গালুরুতে বসা মেগা নিলামের প্রথম দিন একাধিক তারকা প্লেয়ার নিজের বেস প্রাইসের থেকে কোটি কোটি বেশি টাকায় এক এক দলে যোগ দিয়েছেন। ১২.২৫ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন ভারতের তরুণ প্লেয়ার শ্রেয়স আইয়ার। পুরনো দল আরসিবিতে হর্ষল প্যাটেলের কামব্যাক হয়েছে ১০.৭৫ কোটি টাকায়। শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার ভানিন্দু হাসারঙ্গা ১০ কোটি টাকায় আরসিবিতে যোগ দিয়েছেন। তবে এর মধ্যে রয়েছেন বেশ কয়েকজন প্লেয়ার, যারা নিলামের প্রথম দিন রইলেন অবিক্রিত। সেই তালিকায় রয়েছেন সুরেশ রায়না, সাকিব আল হাসানের মতো তারকা ক্রিকেটাররা।

জেনে নিন মেগা নিলামের প্রথম দিনের শেষে কোন প্লেয়াররা রইলেন অবিক্রিত…

১. সুরেশ রায়না – গত বছর চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন সুরেশ রায়না (Suresh Raina)। তবে এ বারের নিলামের প্রথম দিন রায়না রইলেন আনসোল্ড। রায়নার বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। ২০০৮ সাল থেকে আইপিএলে খেলছেন রায়না। এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০৫টি ম্যাচে খেলে ৫৫২৮ রান করেছেন তিনি।

২. সাকিব আল হাসান – নিলামের প্রথম দিন বাংলাদেশের তারকা অল-রাউন্ডার সাকিব আল হাসান (Shakib al Hasan) রইলেন অবিক্রিত। ২ কোটি বেস প্রাইস থাকা ক্রিকেটারদের তালিকায় ছিলেন সাকিব। গত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। তবে এ বারের রিটেনশনে তাঁকে ধরে রাখেনি নাইট শিবির। ২০১১ সাল থেকে আইপিএলে খেলছেন সাকিব। এখনও পর্যন্ত ৭১টি আইপিএলের ম্যাচে ৭৯৩ রান করেছেন সাকিব।

৩. স্টিভ স্মিথ – আইপিএলের মেগা নিলামের প্রথম দিন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ (Steve Smith) রইলেন অবিক্রিত। স্মিথের বেস প্রাইস ছিল ২ কোটি। গত বছর দিল্লি ক্যাপিটালস শিবিরে ছিলেন এই অজি তারকা ক্রিকেটার। এখনও পর্যন্ত ১০৩টি আইপিএল ম্যাচে খেলে ২৪৮৫ রান করেছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক।

৪. ডেভিড মিলার- দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেভিড মিলারও (David Miller) মেগা নিলামের প্রথম দিন রইলেন অবিক্রিত। গত বছর রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন মিলার। এ বারের নিলামে তাঁর বেস প্রাইস রয়েছে ১ কোটি টাকা। ২০১২ সাল থেকে আইপিএলের সঙ্গে যুক্ত এই প্রোটিয়া ক্রিকেটার। এখনও পর্যন্ত ৮৯টি আইপিএলের ম্যাচে ১৯৬৪ রান করেছেন মিলার।

৫. মহম্মদ নবি – আফগানিস্তানের অল-রাউন্ডার মহম্মদ নবি (Mohammad Nabi) আইপিএলের নিলামের প্রথম দিন রইলেন অবিক্রিত। আফগান তারকা অলরাউন্ডারের বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। গত বছর নিজামের শহরের দলে ছিলেন তিনি। ২০১৭ সাল থেকে আইপিএলের সঙ্গে যুক্ত নবি। আইপিএলের ১৭টি ম্যাচে ১৮০ রান রয়েছে নবির ঝুলিতে।

৬. ম্যাথু ওয়েড – আইপিএলের নিলামের প্রথম দিন অজি তারকা ক্রিকেটার স্টিভ স্মিথের পর অবিক্রিত রইলেন অজি ক্রিকেটার ম্যাথু ওয়েড (Matthew Wade)। ওয়েডের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। ২০১১ সালে ওয়েড দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন।

৭. ঋদ্ধিমান সাহা – বাংলার উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) নিলামের প্রথম দিন রইলেন অবিক্রিত। ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলে খেলা শুরু করেছিলেন ঋদ্ধি। এখনও পর্যন্ত ১৩৩টি আইপিএলের ম্যাচে ২১১০ রান করেছেন তিনি। গত মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন ঋদ্ধি।

৮. স্যাম বিলিংস – ইংল্যান্ডের ডান হাতি ব্যাটার স্যাম বিলিংস (Sam Billings) নিলামের প্রথম দিন রইলেন আনসোল্ড। ২০১৬-১৭ পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন বিলিংস। এবং ২০১৮-১৯ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস দলে ছিলেন ইংলিশ ব্যাটার।

৯. উমেশ যাদব – ২০১০ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল যাত্রা শুরু করেছিলেন উমেশ যাদব (Umesh Yadav)। গত মরসুমে তাঁকে ছেড়ে দিয়েছিল আরসিবি। তখন দিল্লি ক্যাপিটালস কিনেছিল উমেশকে। এখনও পর্যন্ত আইপিএলের ১২১টি ম্যাচে ১১৯টি উইকেট নিয়েছেন উমেশ।

এই তালিকায় থাকা বাকি ক্রিকেটাররা হলেন—

১০. আদিল রশিদ ১১. মুজিব জার্ডান ১২. ইমরান তাহির ১৩. অ্যাডাম জাম্পা ১৪. অমিত মিশ্র ১৫. রজত পাতিদার ১৬. আনমোলপ্রীত সিং ১৭. সি হরি নিশান্থ ১৮. মহম্মদ আজহারউদ্দিন ১৯. বিষ্ণু বিনোদ ২০. বিষ্ণু সোলাঙ্কি ২১. এন জগদীশান ২২. এম সিদ্ধার্থ ২৩. সন্দীপ লামিছানে

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?