IPL 2024 Schedule: প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। সে কারণে ম্যাচ শুরু রাত আটটায়। এরপর রাতের ম্যাচ সবই ৭.৩০ থেকে। ডাবল হেডারে দিনের ম্যাচ শুরু বিকেল ৩.৩০ থেকে। দেশে সাধারণ নির্বাচন রয়েছে। সে কারণে প্রথম পর্বে দু-সপ্তাহের জন্য সূচি ঘোষণা করেছে বোর্ড। এর মধ্যে তিন দিন ডাবল হেডার রয়েছে। প্রাথমিক ভাবে ২১ ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ায় খুব তাড়াতাড়িই হয়তো আইপিএলের বাকি সূচিও ঘোষণা হবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু আগামী কাল। ২২ মার্চ এ বারের টুর্নামেন্টের বোধন। উদ্বোধনী ম্যাচে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ বারই টিমের নাম পরিবর্তন হয়েছে আরসিবি। ব্যাঙ্গালোর শহরের নাম অনেক আগেই বেঙ্গালুরু হয়েছে। যদিও আরসিবি টিমের নাম ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এ বার আরসিবির আনবক্সিং ডে-তেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঘোষণা করা হয়। টিমের লোগোতেও তা যোগ হয়েছে। উদ্বোধনী ম্যাচে মহেন্দ্র সিং ধোনি বনাম ফাফ ডুপ্লেসি। বিরাট কোহলি আরসিবির ক্যাপ্টেন না হলেও এই ম্যাচকে ধোনি বনাম বিরাটও বলা হচ্ছে।
প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। সে কারণে ম্যাচ শুরু রাত আটটায়। এরপর রাতের ম্যাচ সবই ৭.৩০ থেকে। ডাবল হেডারে দিনের প্রথম ম্যাচ শুরু বিকেল ৩.৩০ থেকে। দেশে সাধারণ নির্বাচন রয়েছে। সে কারণে প্রথম পর্বে দু-সপ্তাহের জন্য সূচি ঘোষণা করেছে বোর্ড। এর মধ্যে তিন দিন ডাবল হেডার রয়েছে। প্রাথমিক ভাবে ২১ ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ায় খুব তাড়াতাড়িই হয়তো আইপিএলের বাকি সূচিও ঘোষণা হবে।