AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RCB vs RR Playing XI IPL 2025: ‘সঞ্জুহীন’ রাজস্থানের বিরুদ্ধে আরসিবির শত্রু মাঠ!

RCB vs RR Preview: দুর্দান্ত বোলিং, বিরাট কোহলির অনবদ্য় ব্যাটিং। জিতেই মাঠ ছেড়েছে আরসিবি। বৈপরিত্য এখানেই। ঘরের মাঠে কিছুতেই জয়ের রাস্তা খুঁজে পাচ্ছে না আরসিবি। ঘরের মাঠে আজ তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

RCB vs RR Playing XI IPL 2025: 'সঞ্জুহীন' রাজস্থানের বিরুদ্ধে আরসিবির শত্রু মাঠ!
Image Credit: X
| Updated on: Apr 24, 2025 | 12:40 AM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ আরসিবির পরীক্ষা! সে তো অবশ্যই। এ মরসুমে অদ্ভূত পরিস্থিতিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অ্যাওয়ে ম্যাচের সবকটিতেই জিতেছে আরসিবি। কিন্তু হোমগ্রাউন্ডে তিনটি ম্যাচ খেলে হারের হ্যাটট্রিক। বেশির ভাগ টিমই ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম করে। কিন্তু আরসিবির ক্ষেত্রে এ মরসুমে উল্টো হচ্ছে। সেই মিথ ভাঙাটাই প্রাথমিক চ্যালেঞ্জ।

চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ম্যাচটিই ধরা যাক। বৃষ্টির কারণে ১৪ ওভারের ম্যাচ হয়েছিল। চূড়ান্ত ব্যাটিং বিপর্যয় আরসিবির। শেষ দিকে টিম ডেভিডের হাফসেঞ্চুরিতে ভদ্রস্থ স্কোর গড়ে আরসিবি। যদিও বিধ্বংসী পঞ্জাব কিংসের কাছে তা সহজ টার্গেট ছিল। গত ম্যাচটি আরসিবি খেলেছে পঞ্জাবের বিরুদ্ধেই। সেটি ছিল অ্যাওয়ে ম্যাচ। দুর্দান্ত বোলিং, বিরাট কোহলির অনবদ্য় ব্যাটিং। জিতেই মাঠ ছেড়েছে আরসিবি। বৈপরিত্য এখানেই। ঘরের মাঠে কিছুতেই জয়ের রাস্তা খুঁজে পাচ্ছে না আরসিবি। ঘরের মাঠে আজ তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

অ্যাওয়ে ম্যাচে রাজস্থান রয়্যালসকে সহজেই হারিয়েছিল আরসিবি। এই ম্যাচেও নিয়মিত ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে পাবে না রাজস্থান। চিন্নাস্বামীর ছোট মাঠে বড় ধামাকা করতে পারেন ১৪ বছরের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। গত ম্যাচেই আইপিএল অভিষেক হয়েছিল তাঁর। লখনউয়ের কাছে হারলেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। ছয় মেরে ইনিংস শুরু। অভিষেকেই নজর কেড়ে নিয়েছেন।

ঘরের মাঠে হারের হ্যাটট্রিক করলেও রাজস্থান রয়্য়ালসের তুলনায় ভালো পরিস্থিতিতে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের শুধু একটাই অস্বস্তি, হোম গ্রাউন্ডের পরিস্থিতি বুঝতে না পারা। কম্বিনেশন নিয়ে কিছুটা সমস্যা থাকলেও গত ম্যাচে লিভিংস্টোনের জায়গায় রোমারিও শেপার্ডকে আনার পরিকল্পনা সফল হয়েছিল। তাদের কম্বিনেশনে বদলের সম্ভাবনা ক্ষীণ। কী হতে পারে দু-দলের কম্বিনেশন?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য দ্বাদশ: ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার, জীতেশ শর্মা, রোমারিও শেপার্ড, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল, সূয়াশ শর্মা

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দ্বাদশ: বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, শুভম দুবে, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা

Follow Us
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?