AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2026 : কেকেআরের হার, গ্যালারিতে মন জিতলেন জয়-সৌরভ!

KKR : গুজরাটের বিরুদ্ধে ৫ উইকেটে হারল কেকেআর। প্রথমে ব্যাট করে ক্যামেরন গ্রিনের ৭৯ রানের ইনিংসের সৌজন্যে ১৮০ রান তুলেছিল কেকেআর। জবাবে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে ১৮১ রান তুলে ফেলে গুজরাট।

IPL 2026 : কেকেআরের হার, গ্যালারিতে মন জিতলেন জয়-সৌরভ!
জয় শাহ ও সৌরভের এই উদ্যোগ চমকে দিয়েছে সাধারণ দর্শকদের।Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 18, 2026 | 12:55 PM
Share

কলকাতা : ভারত বরাবরই সুপারস্টার বা তারকা কালচারের জন্য বিখ্যাত। তারকার আগমন হলে যে কোনও জায়গায় জনসমাগম হয়, এই কথা আজ সর্বজনবিদিত। কিন্তু এর মধ্যেই আইপিএলে এই সর্বৈব সত্যকে ভুল প্রমাণ করলেন দুইজন। জয় শাহ ও সৌরভ গঙ্গোপাধ্যায়। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট বনাম কেকেআর ম্যাচ চলাকালীন তাঁদের দুজনকে দেখা গেল সাধারণ দর্শকাসনে বসে ম্যাচ দেখতে। এই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতেই চর্চা শুরু হয়ে গিয়েছে এই বিষয়ে।

সাধারণত কোনও ভিআইপি দর্শক খেলা দেখতে গেলে ভিআইপি বক্সেই বসেন। তবে জয় শাহ ও সৌরভের এই উদ্যোগ চমকে দিয়েছে সাধারণ দর্শকদের। এই জিনিস সম্প্রচারকারী সংস্থা দেখানোর পরেই হইচই পড়ে গিয়েছে। ভিআইপি ও সুপারস্টার সংস্কৃতি ছেড়ে তাঁদের এই ভাবে খেলা দেখায় অনেকেই প্রশংসায় পঞ্চমুখ। বর্তমানে আইসিসির চেয়ারম্যান জয় শাহ, সিএবির সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই ম্যাচে তাঁদের সঙ্গে ছিলেন সিএবির কোষাদক্ষ সঞ্জয় দাস। অনেক দর্শকই বলছেন,”যেভাবে সৌরভ ও জয় শাহ সাধারন দর্শকের মতো সাধারন আসনে বসে ম্যাচ দেখেছেন, এর ফলে ভিআইপি কালচার একটু হলেও কমবে।

যদিও, সৌরভ ও জয় শাহের উপস্থিতি থাকলেও ম্যাচ জিততে পারল না কেকেআর। গুজরাটের বিরুদ্ধে ৫ উইকেটে হারল কেকেআর। প্রথমে ব্যাট করে ক্যামেরন গ্রিনের ৭৯ রানের ইনিংসের সৌজন্যে ১৮০ রান তুলেছিল কেকেআর। জবাবে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে ১৮১ রান তুলে ফেলে গুজরাট। চলতি আইপিএলে অবশেষে ফর্ম ফিরে পেলেন গ্রিন। ৫৫ বলে তিনি খেললেন ৭৯ রানের ইনিংস। জবাবে গুজরাটের হয়ে ৮৬ রানের ইনিংস খেললেন প্রাক্তন নাইট শুবমান গিল। এর ফলে ৬ ম্যাচ খেলে ফেললেও একটিও জয় পেল না কেকেআর। মাত্র ১ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলে তাদের স্থান সবার শেষে। এর ফলে, প্লে অফের দৌড় থেকে পিছিয়ে পড়ছে নাইটরা।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?