AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR: কেকেআর খারাপ খেললে শাহরুখ কার ঘাড়ে দোষ চাপান? ফাঁস করলেন জুহি চাওলা

IPL 2024: নাইটদের আইপিএল ম্যাচ থাকা মানেই পুজো দিয়ে স্টেডিয়ামে পৌঁছে যান জুহি চাওলা। কিন্তু এ বারের আইপিএলে কেকেআর ৩টে ম্যাচ খেলে নিল, তবে সেই ছবি এখনও দেখা যায়নি। কেন নাইটদের ম্যাচ দেখতে আসছেন না জুহি চাওলা? এ বার কারণ প্রকাশ্যে।

KKR: কেকেআর খারাপ খেললে শাহরুখ কার ঘাড়ে দোষ চাপান? ফাঁস করলেন জুহি চাওলা
KKR: টিম খারাপ খেললে শাহরুখ খান ধমক দেন কাকে? ফাঁস করলেন জুহি চাওলাImage Credit: X
| Updated on: Apr 05, 2024 | 2:49 PM
Share

কলকাতা: খুশির হাওয়া বইছে কেকেআর শিবিরে। চলতি আইপিএলে (IPL) জয়ের হ্যাটট্রিক করেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে কেকেআরের (KKR) ম্যাচ দেখতে গিয়েছিলেন কিং খান। এবং ভাইজ্যাগেও নাইট ম্যাচের সাক্ষী হয়েছেন তিনি। মাঝে যাননি চিন্নাস্বামীতে আরসিবির সঙ্গে নাইটদের দ্বৈরথ দেখতে। এ তো গেল কিং খানের কথা। কিন্তু নাইটদের আর এক মালিক কোথায়? হঠাৎ করে তাঁর খোঁজ পড়েছে এ বার। তিনি হলেন বলিউড তারকা জুহি চাওলা। যিনি শাহরুখ খানের (Shah Rukh Khan) খুব ভালো বন্ধু। এবং কেকেআরের যৌথ মালিক। নাইটদের আইপিএল ম্যাচ থাকা মানেই পুজো দিয়ে স্টেডিয়ামে পৌঁছে যান জুহি। কিন্তু এ বারের আইপিএলে কেকেআর ৩টে ম্যাচ খেলে নিল, তবে সেই ছবি এখনও দেখা যায়নি। কেন নাইটদের ম্যাচ দেখতে আসছেন না জুহি চাওলা? এ বার কারণ প্রকাশ্যে।

কেকেআর যদি আইপিএলের কোনও ম্যাচে খারাপ খেলে, তা হলে শাহরুখ খান ধমক দেন কাকে? এ বার তা ফাঁস করেছেন নাইটদের আর এক মালিক জুহি চাওলা। আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে জুহি চাওলা বলেন, ‘শাহরুখের সঙ্গে আইপিএল দেখতে আমার মোটেই ভালো লাগে না। কারণ আমাদের টিম যখনই খারাপ খেলে, ও নিজের যাবতীয় রাগ, বিরক্তি আমার ওপরেই দেখায়। আমি ওকে অনেক বার বুঝিয়েছি এটা আমায় না বলে টিমকে বলা উচিত ওর। কিন্তু সেই কথা শাহরুখ বুঝতেই চায় না। তাই আমার মনে হয়, শাহরুখের সঙ্গে আমার খেলা দেখাটা ঠিক নয়। আমার তো মনে হয় অন্যান্য অনেক টিমের মালিকদের সঙ্গেও এমনটা হয়। ম্যাচের সময় তাঁরাও রীতিমতো ঘেমে নেয়ে একশা হন।’

শাহরুখের সঙ্গে আইপিএল দেখা জুহি উপভোগ করেন না ঠিকই। কিন্তু টিমের পারফরম্যান্সের দিকে তাঁর বরাবর নজর থাকে। তিনি বলেছেন, ‘আইপিএল বরাবরই আকর্ষণীয় হয়। আমরা সকলেই টেলিভিশনের সামনে বসে থাকি। আমাদের টিম যখন খেলে চাপ থাকলেও ওদের খেলা দেখতে ভীষণ ভালো লাগে।’ এ বার চলতি আইপিএলের কোন ম্যাচে স্টেডিয়ামে কেকেআরের খেলা দেখতে আসেন জুহি চাওলা।

Follow Us
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
বর্ষাকালে বৃষ্টি কম হবে বাংলায়, গরম নিয়ে কী পূর্বাভাস মৌসম ভবনের?
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
'বামেরা এখন মহাশূন্যে', বলে দিলেন খোদ বিমান
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
মোদী আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন না: রাহুল
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?