AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ: মুম্বই টেস্টের আগে বড় ধাক্কা নিউজিল্যান্ডের, স্বস্তি পাবেন রোহিতরা?

India vs New Zealand, 3rd Test: একে তারকারা রানে নেই, তার উপর সেভাবে ছাপ ফেলতে পারছেন না বোলাররাও। তবুও ওয়াংখেড়ে স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় দলকে। এখনও সময় রয়েছে। এখান থেকে যদি ঘুরে দাঁড়াতে পারে ভারত, তা হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে টিম। তার আগে খানিকটা হলেও স্বস্তির হাওয়া ভারতীয় শিবিরে।

IND vs NZ: মুম্বই টেস্টের আগে বড় ধাক্কা নিউজিল্যান্ডের, স্বস্তি পাবেন রোহিতরা?
মুম্বই টেস্টের আগে বড় ধাক্কা নিউজিল্যান্ডের, স্বস্তি পাবেন রোহিতরা?Image Credit: BCCI
| Updated on: Oct 29, 2024 | 2:04 PM
Share

কলকাতা: কেই বা ভেবেছিল পরপর হারে বেসামাল হবে ভারত? কেই বা ভেবেছিল কোচ গৌতম গম্ভীরের শুরুতে হারের যন্ত্রণা থাকবে? এই কারণের বোধহয় ক্রিকেট অনিশ্চয়তার খেলা। কখন যে কোন দিকে খেলা ঘুরবে, বোঝা মুশকিল। আর মুশকিল বলেই পাকিস্তানে বাজ়বলের ‘পতন’ দেখেছে ক্রিকেট মহল। একই ভাবে দুরন্ত ভারতীয় টিমের অবিশ্বাস্য জোড়া হারের সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। কোন টিম কত বড়, জটিল পরিস্থিতিতেই আসল পরীক্ষা। ঠিক যেমন ভারতকে এখন দিতে হবে অগ্নিপরীক্ষা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে অনেক অঙ্ক মেলাতে হবে রোহিত শর্মাকে। একে তারকারা রানে নেই, তার উপর সেভাবে ছাপ ফেলতে পারছেন না বোলাররাও। তবুও ওয়াংখেড়ে স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় দলকে। এখনও সময় রয়েছে। এখান থেকে যদি ঘুরে দাঁড়াতে পারে ভারত, তা হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে টিম। তার আগে খানিকটা হলেও স্বস্তির হাওয়া ভারতীয় শিবিরে।

আসলে মুম্বই টেস্টেও কেন উইলিয়ামসনকে পাবে না নিউজিল্যান্ড। এর আগে কিউয়িরা ভারত সফরে আসার সময় টম ল্যাথামদের ক্রিকেট বোর্ড জানিয়েছিল, প্রথম টেস্টের পর অবস্থা ভালো হলে কেন উইলিয়ামসন দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে ভারতে যোগ দেবেন। কিন্তু বেঙ্গালুরু টেস্ট শেষ হওয়ার পর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, পুনেতেও কেনকে পাওয়া যাবে না। এ বার মুম্বই টেস্টের আগে এক বিবৃতি দিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, কেনকে নিয়ে ঝুঁকি নেওয়া হচ্ছে না। তিনি রিহ্যাবে রয়েছেন।

নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড এক বিবৃতিতে বলেন, ‘কেনের উন্নতি হচ্ছে। কিন্তু এখনই বিমান ধরে সফর করে আমাদের সঙ্গে যোগ দেওয়ার মতো পরিস্থিতিতে ও নেই। ওর শারীরিক অবস্থা আগের থেকে ভালো হলেও আমরা মনে করছি এখন ওর নিউজিল্যান্ডে থাকাই শ্রেয়। এবং রিহ্যাবের শেষ পর্বে ভালো করে মন দেওয়া উচিত। যাতে করে সুস্থ হয়ে ইংল্যান্ড পাড়ি দিতে পারে ও। ইংল্যান্ড সিরিজ এক মাস দেরি রয়েছে। আমরা ওকে নিয়ে সতর্ক। এ বার ওকে নিশ্চিত করতে হবে ক্রাইস্টচার্চে হতে চলা প্রথম টেস্টের আগে ও ফিট হয়ে উঠছে কিনা।’

ভারত সফরে আসার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার সময় চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। কিউয়িদের এই ভারত সফরে কেন উইলিয়ামসন না আসতে পারলেও তাঁদের সিরিজ জিততে সমস্যা হয়নি। বরং এই প্রথম বার ভারতের মাটিতে কোনও টেস্ট সিরিজ জিতল নিউজিল্যান্ড ক্রিকেট টিম।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত