AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ: সুন্দরের পাল্টা স্যান্টনারের সাত শিকার, পুনের পুনরাবৃত্তি হবে না তো!

India vs New Zealand: পুনেতে প্রথম ইনিংসে ১৫৬ রানে অল আউট টিম ইন্ডিয়া। কিউয়িদের প্রথম ইনিংসে ২৫৯ রানে আটকে দেওয়ার নেপথ্যে ছিলেন ওয়াশিংটন সুন্দর। যিনি সাড়ে তিন বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠেছিলেন। সুন্দরের ৭ উইকেটের পাল্টা প্রতিপক্ষরা ফিরিয়ে দিল।

IND vs NZ: সুন্দরের পাল্টা স্যান্টনারের সাত শিকার, পুনের পুনরাবৃত্তি হবে না তো!
সুন্দরের পাল্টা স্যান্টনারের সাত শিকার, পুনের পুনরাবৃত্তি হবে না তো!Image Credit: PTI
| Updated on: Oct 25, 2024 | 1:44 PM
Share

কলকাতা: পুনে কি ভারতীয় টিমের জন্য পয়া নয়? এমন কথা উঠছে কেন? আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় টিম (Team India) খাবি খেল পুনেতে। প্রথম ইনিংসে ১৫৬ রানে অল আউট টিম ইন্ডিয়া। ভারতের কোনও ক্রিকেটার হাফসেঞ্চুরিও করতে পারেননি। কিউয়িদের প্রথম ইনিংসে ২৫৯ রানে আটকে দেওয়ার নেপথ্যে ছিলেন ওয়াশিংটন সুন্দর। যিনি সাড়ে তিন বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠেছিলেন। সুন্দরের ৭ উইকেটের পাল্টা প্রতিপক্ষরা ফিরিয়ে দিল। বলতেই হচ্ছে, মিচেল স্যান্টনার এক এক করে ৭ উইকেট নিয়ে ভারতকে আটকে দিলেন। বাকি ২ উইকেট গ্লেন ফিলিপস ও ১টি টিম সাউদির। ভারতের হয়ে সর্বাধিক ৩৮ রান করেছেন রবীন্দ্র জাডেজা। তাঁর উইকেটটিও নিয়েছেন স্যান্টনার। কিউয়িরা যে ভাবে রোহিত ব্রিগেডের উপর দাপট দেখাচ্ছে, তাতে এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে আশঙ্কা তৈরি হয়েছে পুনের পুনরাবৃত্তি হবে না তো!

কেন বলা হচ্ছে পুনের পুনরাবৃত্তির কথা? তা বলতে গেলে ফিরে যেতে হবে ২০১৭ সালে। সে বার অজি টিম ভারত সফরে এসেছিল। সিরিজের প্রথম টেস্ট পুনেতে হয়েছিল। স্টিভ স্মিথের অস্ট্রলিয়া প্রথম ইনিংসে ২৬০ রান করেছিল। সেখানে বিরাট কোহলির ভারত প্রথম ইনিংসে ১০৫ রানে অল আউট হয়েছিল। একা কুম্ভ হয়ে প্রথম ইনিংসে লড়াই করেছিলেন লোকেশ রাহুল। ওপেনিংয়ে নেমে ৬৪ রান করেছিলেন। সেই তিনি কিন্তু চলতি পুনে টেস্টে (ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট) টিম ইন্ডিয়ার একাদশে নেই।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে হওয়া সেই ভারত-অস্ট্রেলিয়া পুনে টেস্টে দ্বিতীয় ইনিংসে অজিরা করে ২৮৫ রান। যার ফলে ভারতের কাছে টার্গেট দাঁড়ায় ৪৪১ রানের। সেখানে দ্বিতীয় ইনিংসে ১০৭ রানে অল আউট হয় টিম ইন্ডিয়া। ৪৪১ রানের টার্গেট তাড়া করতে নেমে কোনও ভারতীয় ক্রিকেটার হাফসেঞ্চুরিও করতে পারেননি। যার ফলে ৩৩৩ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। শেষ অবধি সেই চার ম্যাচের টেস্ট সিরিজ ভারত ২-১ ব্যবধানে জিতেছিল। কিউয়িদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সেটা হওয়ার সম্ভবনা নেই। কারণ, ইতিমধ্যেই বেঙ্গালুরু টেস্ট নিউজিল্যান্ড জেতায় সিরিজে এগিয়ে রয়েছে। পুনেতে ভারত যদি জিততে না পারে, তা হলে মুম্বইয়ে তৃতীয় অর্থাৎ শেষ ম্যাচের আগেই সিরিজ পকেটে পুরে ফেলবে কিউয়িরা।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত