KKR vs LSG: ইডেনে মিচেল ম্যাজিক, নববর্ষে জয়ের হালখাতায় KKR এর চাই ১৬২ রান
Mitchell Starc: কেকেআরের হয়ে প্রথম ২ ম্যাচে ৮ ওভারে ১০০ রান দিয়েছিলেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক। এই পরিসংখ্যান যে কোনও নাইট প্রেমীদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল। কেকেআরের সমর্থকরা চাইছিলেন, বিশ্বজয়ী অজি বোলার যেহেতু চেনা ছন্দে নেই, তাই তাঁকে একাদশের বাইরে রাখা হোক। কিন্তু নাইট মেন্টন গৌতম গম্ভীর তাঁর উপর ভরসা রেখেছিলেন। সেই ভরসার মান এ বার দিলেন স্টার্ক।

কলকাতা: ক্রিকেটের নন্দনকাননে দুরন্ত কামব্যাক করলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। কেকেআরের (KKR) হয়ে প্রথম ২ ম্যাচে ৮ ওভারে ১০০ রান দিয়েছিলেন আইপিএলের (IPL) সবচেয়ে দামি ক্রিকেটার। এই পরিসংখ্যান যে কোনও নাইট প্রেমীদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল। কেকেআরের সমর্থকরা চাইছিলেন, বিশ্বজয়ী অজি বোলার যেহেতু চেনা ছন্দে নেই, তাই তাঁকে একাদশের বাইরে রাখা হোক। কিন্তু নাইট মেন্টর গৌতম গম্ভীর তাঁর উপর ভরসা রেখেছিলেন। সেই ভরসার মান এ বার দিলেন স্টার্ক। নববর্ষের দিন হাউসফুল ইডেন দেখল মিচেল ম্যাজিক।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর নেতা শ্রেয়স আইয়ার। লখনউয়ের ক্যাপ্টেন লোকেশ রাহুল করেন ৩৯ রান। এবং নিকোলাস পুরানের ৪৫ রানের লড়াকু ইনিংসের সুবাদে ৭ উইকেটে ১৬১ রান তোলে লখনউ সুপার জায়ান্টস। রাহুল ও পুরান ছাড়া আয়ুষ বাদোনি করেন ২৯ রান। কুইন্টন ডি’কক ও মার্কাস স্টইনিস করেন ১০ রান করে। হর্ষিত রানা ছাড়া কেকেআরের বাকি বোলাররা উইকেট পেয়েছেন। ইডেনে ১৬২ রানের টার্গেট ভালোই বলা চলে। এ বার দেখার কেকেআর সেই রান সফলভাবে তাড়া করতে জিততে পারে কিনা।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩টি উইকেট নেন মিচেল স্টার্ক। ইনিংস বিরতিতে নাইট তারকা মিচেল স্টার্ক বলেন, ‘দলের জন্য অবদান রাখতে পেরে দারুণ লাগছে। পুরো ইনিংস জুড়ে আমরা ভালোই পারফর্ম করেছি। গত ম্যাচের থেকে আজ এখানে একটু বেশি গরম। নতুন বলে একটু অসমান বাউন্স ছিল। আমার দায়িত্ব ছিল নতুন বলে সুইং করানো। এই উইকেটে লেন্থ বরাবর বল করেছি। আর বাকিটা উইকেটের উপর ছেড়েছি।’
Innings Break ‼️
A complete bowling performance from the @KKRiders bowlers restrict #LSG to 161/7 👌👌
Will @LucknowIPL defend the target? 🤔
Stay Tuned for the #KKR chase ⌛️
Scorecard ▶ https://t.co/ckcdJJTe3n #TATAIPL | #KKRvLSG pic.twitter.com/ydFtQ425GT
— IndianPremierLeague (@IPL) April 14, 2024
স্টার্ক পঞ্চম ওভারে দীপক হুডার (৮) উইকেট তুলে নেন। এরপর লখনউয়ের ইনিংসের শেষ ওভারে জোড়া ধাক্কা দেন তিনি। পুরান ও আর্শাদ খানকে ২০তম ওভারে ফেরান। নাইট অলরাউন্ডার সুনীল নারিন ৪ ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট নেন। লখনউয়ের কোনও ক্রিকেটার নারিনের ওভারে চার, ছয় মারতে পারেননি। এই প্রসঙ্গে নারিন বলেন, ‘সানি অসাধারণ পারফর্ম করেছে। কোনও বাউন্ডারি হতে দেয়নি।’
