AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025: ফাইনালে MI এর মুখে নামতে হবে না আরসিবিকে, সামনে এল অবাক পরিসংখ্যান, মিলে গেলেই…

PBKS vs MI: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবি-সন্ধেয় মুখোমুখি হতে চলেছে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস এবং হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলের ক্রিকেটাররা আজ জান-প্রাণ দিয়ে চাইবেন ম্যাচ জিততে।

IPL 2025: ফাইনালে MI এর মুখে নামতে হবে না আরসিবিকে, সামনে এল অবাক পরিসংখ্যান, মিলে গেলেই…
ফাইনালে MI এর মুখে নামতে হবে না আরসিবিকে, সামনে এল অবাক পরিসংখ্যান, মিলে গেলেই…Image Credit: PTI
| Updated on: Jun 01, 2025 | 3:48 PM
Share

কলকাতা: অপেক্ষার আর মাত্র কয়েকটা ঘণ্টা। তারপরই মিলবে ১৮তম আইপিএলের (IPL) দ্বিতীয় ফাইনালিস্ট। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবি-সন্ধেয় মুখোমুখি হতে চলেছে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস এবং হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলের ক্রিকেটাররা আজ জান-প্রাণ দিয়ে চাইবেন ম্যাচ জিততে। এরই মাঝে এমন এক তথ্য উঠে এসেছে যা একদিকে স্বস্তি দিচ্ছে আরসিবিকে (RCB)। অপরদিকে অস্বস্তি বাড়াচ্ছে মুম্বই শিবিরের। যা একবার মিলে গেলে, এ বারের মতো আর ফাইনালে খেলা হচ্ছে না মুম্বইয়ের। কী সেই তথ্য?

বিষয়টা একটু পরিষ্কার করা যাক। আসলে পরিসংখ্যান বলছে, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের অতীতের রেকর্ড খুব একটা ভালো নয়। এই মাঠকে যে কারণে অনেকে মুম্বই ইন্ডিয়ান্সের জন্য অপয়াও বলেন। পরিসংখ্যানের দিক থেকে দেখতে হলে, এই মাঠে শেষ ৬টি ম্যাচ খেলে ৫টিতে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। শুধু তাই নয়। ২০১৪ সালের পর থেকে ওই মাঠে আর জয়ের স্বাদও পায়নি মুম্বই। এই তথ্য স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের অনুরাগীদের। 

যদি এ বারও মুম্বই এই স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার হারে, তা হলে লাভ হবে আরসিবির। কারণ, মুম্বই ফাইনালে উঠতে না পারলে পঞ্জাবের বিরুদ্ধে খেলতে হবে বেঙ্গালুরুকে। সেক্ষেত্রে দুটো এমন দল ট্রফির শেষ লড়াইয়ে নামবে, যাদের শিবিরে এখনও অবধি একটি ট্রফিও আসেনি। 

Follow Us
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ