AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: ‘বিশেষ টার্গেট নেই’, ইংল্যান্ডকে হারিয়ে রোহিত শর্মা বললেন…

India vs England 1st ODI, Nagpur: রোহিতের ইনিংস ২ রানেই শেষ। ইংল্যান্ড সিরিজ শেষেই চ্যাম্পিয়ন্স ট্রফি। চোটের কারণে প্রথম ওয়ান ডে-তে খেলতে পারেননি বিরাট। রান পাননি রোহিত। ম্যাচ শেষে যা বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

IND vs ENG: 'বিশেষ টার্গেট নেই', ইংল্যান্ডকে হারিয়ে রোহিত শর্মা বললেন...
Image Credit: PTI
| Updated on: Feb 06, 2025 | 10:46 PM
Share

সূর্যকুমার যাদবের নেতৃত্বে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে ভারত। ওয়ান ডে সিরিজেও রোহিতের নেতৃত্বে শুরুটা ভালো হল। নাগপুরে প্রথম ওয়ান ডে-তে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারাল ভারত। তবে এর মধ্যেও সবচেয়ে বড় অস্বস্তি রোহিত শর্মার পারফরম্যান্স। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ, অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি। এমনকি রঞ্জি ট্রফিতেও রান পাননি ক্যাপ্টেন রোহিত শর্মা। ফরম্যাট বদলালে ফর্মও বদলে যেতে পারে, এমন প্রত্যাশাই ছিল। যদিও রোহিতের ইনিংস ২ রানেই শেষ। ইংল্যান্ড সিরিজ শেষেই চ্যাম্পিয়ন্স ট্রফি। চোটের কারণে প্রথম ওয়ান ডে-তে খেলতে পারেননি বিরাট। রান পাননি রোহিত। ম্যাচ শেষে যা বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টিমের টার্গেট নিয়ে রোহিত বলেন, ‘বিশেষ কোনও টার্গেট নেই। সার্বিক ভাবে সব বিভাগে উন্নতি করাই লক্ষ্য। সব কিছু যাতে ঠিক থাকে সেদিকেই নজর। আলাদা করে কোনও পরিকল্পনা বা পাওয়ার নেই। ব্যাটিং হোক বা বোলিং, সব বিভাবেই যাতে ঠিকঠাক থাকে চেষ্টা করতে হবে। আজকের ম্যাচে সবই ঠিক গিয়েছে। তবে শেষ দিকে পরপর উইকেট হারানোটা ঠিক হয়নি বলেই মনে হয়েছে।’

জয়ের দোড়গোড়ায় পৌঁছে পরপর তিন উইকেট হারিয়েছে ভারত। সেটাই অস্বস্তিতে রেখেছে ক্যাপ্টেন রোহিত শর্মাকে। যোগ করেন, ‘না হলে হয়তো আরও ভালো হত। তবে আবারও বলছি, প্রত্যেকেই চেষ্টা করেছে প্রতিপক্ষ বোলারদের উপর চাপ তৈরি করতে। আর সেটা করতে গিয়ে উইকেট পড়াটা অস্বাভাবিক নয়।’ দলের জয়ে সার্বিক ভাবে খুশি রোহিত। বলছেন, ‘প্রায় ছ-মাস পর এই ফরম্যাটে খেলছি। দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই আসল। আশাকরি, সেটা আমরা পারব।’

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?