AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PBKS Retention List for IPL 2025: পঞ্জাবের ‘প্রীটি’ ডিসিশন, নিলামেই ‘কিংস’ হয়ে ওঠার পরিকল্পনা

Punjab Kings Retention Players List for IPL 2025: মাত্র ২জন প্লেয়ারকে ধরে রাখল বলে, পঞ্জাবের পার্সে অনেকটা বেশি টাকা থাকল। আরসিবি বিরাট সহ তিন ক্রিকেটারকে ধরে রেখেছে। তাই বলা যায় আরসিবির মতো পঞ্জাবও নিলামে বেশ গুছিয়ে দল সাজাতে পারবে।

PBKS Retention List for IPL 2025: পঞ্জাবের 'প্রীটি' ডিসিশন, নিলামেই 'কিংস' হয়ে ওঠার পরিকল্পনা
পঞ্জাবের 'প্রীটি' ডিসিশন, নিলামেই 'কিংস' হয়ে ওঠার পরিকল্পনাImage Credit: X
| Updated on: Oct 31, 2024 | 8:25 PM
Share

কলকাতা: প্লেয়ার ধরে রাখলেই কী সব আইপিএলের সব অঙ্ক মেলে? না, তা ঠিক নয়। পঞ্জাব কিংস (Punjab Kings) আইপিএল রিটেনশন (IPL Retention) তালিকা প্রকাশ করতেই সকলে বলাবলি শুরু করেছেন, এই প্রথম বার যেন ‘প্রীটি’ ডিসিশন নিল পঞ্জাব কিংস। বড় নামের প্রতি বরাবর একটা ঝোঁক রয়েছে পঞ্জাবের। স্যাম কারান, লিয়াম লিভিংস্টোনের মতো ক্রিকেটারদের টিমে নিয়েও পঞ্জাব কিংস কাঙ্খিত ফল পায়নি। এ বার তাই অন্য পথে হাঁটতে চাইছে পঞ্জাব। মাত্র ২ জন ক্রিকেটারকে রিটেন করেছে পঞ্জাব। কারা তারা?

শশাঙ্ক সিংকে ৫.৫ কোটি টাকাতে রিটেন করল পঞ্জাব কিংস। আর প্রভসিমরন সিংকে ৪ কোটি টাকা দিয়ে রিটেন করল প্রীতির দল। গত আইপিএলে পঞ্জাব কিংসের ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বেশ কয়েকটি ম্যাচে ছাপ রেখেছিলেন প্রভসিমরন সিং। তিনি করেছিলেন একখানা সেঞ্চুরিও। কয়েকদিন আগে হওয়া এমার্জিং এশিয়া কাপে ভালো পারফর্ম করেছেন প্রভসিমরন। উইকেটকিপার-ব্যাটার হিসেবে তাঁকে দেখা গিয়েছিল। সেখানে অভিষেক শর্মার সঙ্গে ওপেনও করেন তিনি। তাঁর সেই পারফরম্যান্সের ছাপই যেন পড়ল পঞ্জাবের রিটেনশন লিস্টে।

গত আইপিএলে শশাঙ্ক সিংকে নিয়ে বেশ শোরগোল পড়েছিল। পঞ্জাব টিমের পক্ষ থেকে জানানো হয়, ভুল শশাঙ্ককে নিলামে কিনে ফেলে প্রীতির দল। এরপর অবশ্য ভুল বোঝাবুঝির কথা পরিষ্কার করে পঞ্জাব। সেই শশাঙ্ক গত মরসুমে ৬টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। ফিল্ডিংয়ে তিনি দুর্দান্ত। ব্যাটিং অলরাউন্ডার শশাঙ্ককে নিয়ে প্রীতির দল তাই ভবিষ্যতের ভাবনা ভাবছে। মাত্র ২জন প্লেয়ারকে ধরে রাখল বলে, পঞ্জাবের পার্সে অনেকটা বেশি টাকা থাকল। আরসিবি বিরাট সহ তিন ক্রিকেটারকে ধরে রেখেছে। তাই বলা যায় আরসিবির মতো পঞ্জাবও নিলামে বেশ গুছিয়ে দল সাজাতে পারবে। এ বার দেখার নিলামে সত্যিই ‘কিংস’ হয়ে উঠতে পারে কিনা পঞ্জাব।

Follow Us
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ