AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ: ভিডিয়ো: ক্যাচ ফসকাল রোহিতের হাতে, সতীর্থদের উপর রেগে কাঁই বিরাট

India vs New Zealand: বেঙ্গালুরুতে দাপটের সঙ্গে রোহিত ব্রিগেডকে হারিয়ে ৩ টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষেও অ্যাডভান্টেজে কিউয়িরা।

IND vs NZ: ভিডিয়ো: ক্যাচ ফসকাল রোহিতের হাতে, সতীর্থদের উপর রেগে কাঁই বিরাট
IND vs NZ: ভিডিয়ো: ক্যাচ ফসকাল রোহিতের হাতে, সতীর্থদের উপর রেগে কাঁই বিরাট Image Credit: X
| Updated on: Oct 25, 2024 | 8:46 PM
Share

কলকাতা: ভারতীয় টিমের হলটা কী? কিউয়িদের বিরুদ্ধে ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার (Team India) দ্বিতীয় টেস্টের মাঝে এ নিয়েই আলোচনা চলছে ক্রিকেট মহলে। বেঙ্গালুরুতে দাপটের সঙ্গে রোহিত ব্রিগেডকে হারিয়ে ৩ টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষেও অ্যাডভান্টেজে কিউয়িরা। পুনেতে দ্বিতীয় দিন ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান স্কোরবোর্ডে তুলেছেন টম ল্যাথামরা। যে সময় নিউজিল্যান্ডের দলগত রান ১৫৯ ছিল, তখন টম ল্যাথামকে আউট করার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু ক্যাচ ফসকান ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। যা দেখে সতীর্থদের উপর রেগে কাঁই হয়ে যান বিরাট কোহলি (Virat Kohli)।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রোহিত শর্মার ক্যাচ ফসকানোর ভিডিয়ো। ক্যাচটি অবশ্য কঠিন ছিল। সেখানে দেখা যায় রবীন্দ্র জাডেজা ৩৭তম ওভারে বোলিং করছিলেন। আর নিউজিল্যান্ডের ক্যাপ্টেন তখন ৬৮ রানে ছিলেন। স্লিপে ফিল্ডিংয়ে দাঁড়িয়েছিলেন রোহিত। ডান দিকে ডাইভ দেন। কিন্তু বল ধরতে পারেননি। আর তা থেকে আসে ৪ রান। ঠিক সেই সময় টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে বিরাট কোহলির অভিব্যক্তি।

সতীর্থদের উপর স্পষ্ট রাগ প্রকাশ করতে দেখা যায় বিরাটকে। যেহেতু ওই সময় চার রান আটকানোর জন্য বাউন্ডারি লাইনের দিকে কেউ ছিলেন না, তাই বিরাট সম্ভবত সে কথাই সতীর্থদের বলছিলেন। যে ম্যাচে প্রতিপক্ষর দাপট চলছে, সেখানে এক রান আটকে দেওয়াটাও দলের জন্য গুরুত্বপূর্ণ। ভারতের ফিল্ডিংয়ে তাই সেই হালকা ভাবটা চান না বিরাট। শেষ অবধি টম ল্যাথামের উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর। ৮৬ রান করেন কিউয়ি ক্যাপ্টেন। দিনশেষে ৩০১ রানের লিড রয়েছে নিউজিল্যান্ডের।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত