AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2026 Highlights, DC vs CSK : ধোনিহীন চেন্নাইয়ের ত্রাতা সঞ্জু, প্লে-অফের আশা জিইয়ে রাখল সিএসকে!

IPL 2026 : শুরু ভাল না হলেও যত শেষের দিকে যাচ্ছে টুর্নামেন্ট, ততই যেন ছন্দে ফিরছে চেন্নাই সুপার কিংস। শেষ ৫ ম্যাচে এসেছে ৩ জয়। এভাবেই এবার প্লে-অফের আশা বাড়াচ্ছে চেন্নাই। বাকি ৪ ম্যাচের ৪টিতেই জিতলে শেষ চারের আশা বাড়বে ৫ বারের চ্যাম্পিয়নদের।

IPL 2026 Highlights, DC vs CSK : ধোনিহীন চেন্নাইয়ের ত্রাতা সঞ্জু, প্লে-অফের আশা জিইয়ে রাখল সিএসকে!
Sanju's 87 Guides CSK to Victory Against Delhi at Arun Jaitley StadiumImage Credit: PTI
| Edited By: | Updated on: May 06, 2026 | 12:45 PM
Share

কলকাতা : আইপিএলে দারুন কামব্যাক করেছে চেন্নাই সুপার কিংস। শুরুর কয়েকটি ম্যাচে হারই সঙ্গী ছিল ইয়েলো আর্মির। তার উপর, ১০ ম্যাচ হয়ে গেলেও এখনও দেখা পাওয়া যায়নি মহেন্দ্র সিং ধোনির। কবে খেলবেন ধোনি, জানেনা সিএসকে ম্যানেজমেন্ট। তবে শুরু ভাল না হলেও যত শেষের দিকে যাচ্ছে টুর্নামেন্ট, ততই যেন ছন্দে ফিরছে চেন্নাই সুপার কিংস। শেষ ৫ ম্যাচে এসেছে ৩ জয়। এভাবেই এবার প্লে-অফের আশা বাড়াচ্ছে চেন্নাই।

গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি। প্রথম থেকেই দিল্লির ইনিংসে ধস নামান মুকেশ, আকিল, নূর-রা। ৬৯ রানের মধ্যে ৫ উইকেট পড়ে যায় দিল্লির। ব্যর্থ হন কেএল রাহুল (১২), নীতিশ রানা (১৫), করুণ নায়ার (১৩)। ট্রিস্টান স্টাবস্ (৩৮) ও সমীর রিজভী (৪০) রান তোলার চেষ্টা করেছিলেন। ২০ ওভার শেষে ১৫৫/৭ তোলে দিল্লি ক্যাপিটালস। একটি করে উইকেট পেলেন আকিল হোসেন, মুকেশ চৌধুরী, গুরজপনিত সিংরা। দুটি উইকেট পেয়েছেন নূর আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তুলেছিলেন সঞ্জু স্যামসন। ৫২ বলে ৮৭ রানের ইনিংস খেললেন সঞ্জু। অধিনায়ক রুতুরাজ ব্যর্থ (৬)। ৯ বলে ১৭ করেছেন উর্ভিল প্যাটেল। কার্তিক শর্মার ৩১ বলে ৪১ রানের অপরাজিত ইনিংসের বদান্যতায় ১৮ ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে নির্ধারিত রান তুলে ফেলে চেন্নাই। এই জয়ের ফলে লিগ টেবিলের ৬ নম্বরে উঠে গেল চেন্নাই সুপার কিংস। বাকি ৪ ম্যাচের ৪টিতেই জিতলে শেষ চারের আশা বাড়বে ৫ বারের চ্যাম্পিয়নদের।

Follow Us