AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PAK vs ENG, Shaheen Afridi: প্রথম পেসার হিসেবে অনন্য মাইলফলকের হাতছানি শাহিন আফ্রিদির!

Pakistan Cricket Team: সামান্য হলেও সম্ভাবনা থাকছেই। কয়েক সপ্তাহ আগেই ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্টে ক্লিনসুইপ হয়েছে পাকিস্তান। আত্মবিশ্বাসে কিছুটা হলেও পিছিয়ে তারা। ইংল্যান্ড সেই সুযোগটা নিতেই পারে। এর মাঝেও বড় মাইলফলকে পৌঁছনোর সুযোগ শাহিনের।

PAK vs ENG, Shaheen Afridi: প্রথম পেসার হিসেবে অনন্য মাইলফলকের হাতছানি শাহিন আফ্রিদির!
Image Credit: PCB
| Updated on: Oct 06, 2024 | 11:32 PM
Share

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মাইলফলকের সামনে পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। কাল থেকে শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজ। ফাইনালের দৌড়ে পাকিস্তান নেই বললেই চলে। ইংল্যান্ডের সম্ভাবনাও ক্ষীণ। তবে ইংল্যান্ড যদি ধারাবাহিক ভাবে জিততে পারে, সামান্য হলেও সম্ভাবনা থাকছেই। কয়েক সপ্তাহ আগেই ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্টে ক্লিনসুইপ হয়েছে পাকিস্তান। আত্মবিশ্বাসে কিছুটা হলেও পিছিয়ে তারা। ইংল্যান্ড সেই সুযোগটা নিতেই পারে। এর মাঝেও বড় মাইলফলকে পৌঁছনোর সুযোগ শাহিনের।

ঘরের মাঠে টেস্ট। চেনা পরিবেশ। ব্যাপক সমর্থন। এর মাঝেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের প্রথম বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরির সুযোগ রয়েছে শাহিন আফ্রিদির। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ। সুতরাং, পাকিস্তানের বাঁ হাতি পেসারের কাছে অনেকটাই সুযোগ রয়েছে। শাহিন যদিও চাইবেন প্রথম টেস্টেই তিন অঙ্কে পৌঁছতে।

শাহিন শাহ আফ্রিদির টেস্ট অভিষেক হয়েছিল ২০১৮ সালে। পাকিস্তান দলে ভরসা হয়ে উঠেছেন সব ফরম্যাটেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল হিসেবে আহামরি পারফর্ম করতে পারেনি পাকিস্তান। তবে ব্যক্তিগত ভাবে রেকর্ড খুবই ভালো শাহিনের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২৫ ম্যাচে নিয়েছেন ৯৩ উইকেট। সেঞ্চুরিতে পৌঁছতে তাঁর প্রয়োজন আর সাত উইকেট। প্রথম টেস্টেই সেটা হয়ে যেতে পারে। পাকিস্তানের প্রথম বোলার হিসেবে রেকর্ড গড়বেন।

Follow Us
'একুশে যা, ২০২৬-ও তাই', সংকল্পপত্র প্রকাশের মঞ্চে কাকে খোঁচা তাপসের?
'একুশে যা, ২০২৬-ও তাই', সংকল্পপত্র প্রকাশের মঞ্চে কাকে খোঁচা তাপসের?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর