AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Cricket: পাক টিমে অল ইজ নট ওয়েল! ক্যাপ্টেনের হাত এক ঝটকায় সরিয়ে দিলেন শাহিন, তারপর…

Watch Video: রাওয়ালপিন্ডি টেস্টে ১০ উইকেটে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে শাহিন আফ্রিদি (Shaheen Afridi) ও পাকিস্তানের অধিনায়ক শান মাসুদের (Shan Masood) এক ভিডিয়ো।

Pakistan Cricket: পাক টিমে অল ইজ নট ওয়েল! ক্যাপ্টেনের হাত এক ঝটকায় সরিয়ে দিলেন শাহিন, তারপর...
Pakistan Cricket: পাক টিমে অল ইজ নট ওয়েল! ক্যাপ্টেনের হাত এক ঝটকায় সরিয়ে দিলেন শাহিন, তারপর...Image Credit: X
| Updated on: Aug 26, 2024 | 12:58 PM
Share

কলকাতা: রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরেছে পাকিস্তান। এই নিয়ে টানা ১২৯৪ দিন দেশের মাটিতে একটাও টেস্ট ম্যাচ পাকিস্তান ক্রিকেট টিম জিততে পারেনি। সাকিব আল হাসানদের কাছে এই ম্যাচ হারার পর পাক ক্রিকেটারদের সমালোচনা করা শুরু করেছেন সে দেশের প্রাক্তনীরাই। এরই মাঝে রাওয়ালপিন্ডি টেস্টে ১০ উইকেটে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে শাহিন আফ্রিদি (Shaheen Afridi) ও পাকিস্তানের অধিনায়ক শান মাসুদের (Shan Masood) এক ভিডিয়ো। যা দেখার পর পাক ক্রিকেট টিমের অন্দরের কোন্দল ফের প্রকাশ্যে এসেছে।

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে পাক টিমের প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন টিম হার্ডল করছেন শান মাসুদরা। সেই সময় পাকিস্তানের ক্যাপ্টেন শান তাঁর পাশে থাকা দলের বোলার শাহিন আফ্রিদির কাঁধে হাত রাখেন। টিম হার্ডলের সময় সকল ক্রিকেটারই পাশে থাকা ক্রিকেটারদের কাঁধে হাত রাখেন। কিন্তু পাকিস্তান টিমের টিম হার্ডলের সময় হঠাৎ করেই ক্যাপ্টেনের হাত কাঁধ থেকে সরিয়ে দেন শাহিন।

পাকিস্তান ক্রিকেট টিমে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছে। গত বছর ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর থেকে নানা বদল হয়েছে। ক্যাপ্টেন, কোচ থেকে শুরু করে পাক বোর্ডের অন্দরেও বদলের ছোঁয়া লেগেছিল। মাঝে মাঝেই পাক টিমের ঠোকাঠুকি নিয়ে খবর প্রকাশ্যে আসে। এ বার দেখার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরেও বাবর আজমরা ঘুরে দাঁড়াতে পারেন কিনা। দুই টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ৩০ অগস্ট থেকে। রাওয়ালপিন্ডিতেই হবে ওই ম্যাচটি।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?