AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shubman Gill: প্রথম ইনিংসের শূন্যতা কাটিয়ে চিপকে ১১৯ নট আউট প্রিন্স শুভমন গিল

India vs Bangladesh: টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার শুভমন গিল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে শূন্যে আউট হয়েছিলেন। যার ফলে এক লজ্জার নজিরে নাম লিখিয়েছিলেন। এক ক্যালেন্ডার বছরে তিন বার ঘরের মাঠে টেস্টে শূন্যে আউটের নজির। এ বার দ্বিতীয় ইনিংসে ১১৯ নট আউট থেকে নানা সমালোচনার জবাব দিলেন।

Shubman Gill: প্রথম ইনিংসের শূন্যতা কাটিয়ে চিপকে ১১৯ নট আউট প্রিন্স শুভমন গিল
চিপকে সেঞ্চুরির পর ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন গিলের সেলিব্রেশন।Image Credit: PTI
| Updated on: Sep 21, 2024 | 1:55 PM
Share

কলকাতা: ঋষভ পন্থ নাকি শুভমন গিল, চিপক টেস্টের তৃতীয় দিন কে সেঞ্চুরি আগে করবেন? এ নিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে আলোচনা হতে না হতেই হুড়মুড়িয়ে দু’জনই সেঞ্চুরি করে ফেললেন। লাঞ্চ বিরতিতে যখন গেল দুই দল, সেই সময় শুভমন (Shubman Gill) ছিলেন ৮৬ রানে এবং ঋষভ (Rishabh Pant) ছিলেন ৮২ রানে। ফলে দু’জনই খুব দূরে ছিলেন না শতরানের। দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারেই শতরান করে ফেলেন পন্থ। গিল তখন ছিলেন ৮৭ রানে। এরপর পন্থ আউট হতে হাত খুলে ফের খেলা শুরু করেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স। দেখতে দেখতে ৬০তম ওভারে গিয়ে তিন অঙ্কের রানে পৌঁছান গিল।

টেস্ট কেরিয়ারে এটি শুভমনের পঞ্চম শতরান। ১৬১ বলে সেঞ্চুরি পঞ্জাব তনয়ের। এই সেঞ্চুরি করার পথে তাঁর ব্যাটে এসেছে ৯টি চার ও ৩টি ছয়। পন্থ আউট হওয়ার পর গিলকে সঙ্গ দিতে আসেন কেএল রাহুল। এরপর তাঁরা জুটিতে স্কোরবোর্ডে আরও কিছু রান যোগ করেন। পঞ্চম উইকেটে গিল ও রাহুল ৫৩ রানের অপরাজিত পার্টনারশিপ গড়েন। ৬৪তম ওভার শেষ হতে ভারত অধিনায়ক রোহিত ইনিংস ডিক্লেয়ার করে দেন (দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ডিক্লেয়ার করেছেন রোহিত)। এই টেস্ট জিততে বাংলাদেশের টার্গেট ৫১৫।

টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার শুভমন গিল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে শূন্যে আউট হয়েছিলেন। যার ফলে এক লজ্জার নজিরে নাম লিখিয়েছিলেন। এক ক্যালেন্ডার বছরে তিন বার ঘরের মাঠে টেস্টে শূন্যে আউটের নজির। এ বার দ্বিতীয় ইনিংসে ১১৯ নট আউট থেকে নানা সমালোচনার জবাব দিলেন।

চলতি বছরে ৭টি টেস্টে ৩টি শতরান করেছেন শুভমন। সেই সুবাদে এ বছর কোনও ভারতীয় হিসেবে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড তাঁর। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতের হয়ে সর্বাধিক সেঞ্চুরি রয়েছে রোহিত শর্মার নামে। ক্যাপ্টেন ৯টি শতরান করেছেন। টেস্টে পঞ্চম সেঞ্চুরি করে সেই ব্যবধান অল্প কমালেন গিল।

Follow Us
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর