AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suryakumar Yadav: যশস্বীর পথে সূর্যকুমার? সত্যিটা জানাতে আসরে স্কাই!

এ বার কি সূর্যর পালা? ভারতীয় তারকারা কেন মুম্বই ছেড়ে একে একে দল বদলাতে চাইছেন? মুম্বই ক্রিকেটের অন্দরে কি বড় কোনও ঝামেলা চলছে?

Suryakumar Yadav: যশস্বীর পথে সূর্যকুমার? সত্যিটা জানাতে আসরে স্কাই!
যশস্বীর পথে সূর্যকুমার? সত্যিটা জানাতে আসরে স্কাই!Image Credit: PTI
| Updated on: Apr 03, 2025 | 3:13 PM
Share

কলকাতা: যশস্বী জয়সওয়ালের পরে এ বার মুম্বই ছাড়ছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)? কয়েক দিন আগেই ঘরোয়া ক্রিকেটে নিজের জার্সি বদল করেছেন যশস্বী। মুম্বই ছেড়ে গোয়াতে যোগ দিচ্ছেন তিনি। তাদের হয়েই আগামী মরসুমে ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে তাঁকে। তাঁর এই দল পরিবর্তন নিয়ে নানা প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে। এ বার কি সূর্যর পালা? ভারতীয় তারকারা কেন মুম্বই ছেড়ে একে একে দল বদলাতে চাইছেন? মুম্বই ক্রিকেটের অন্দরে কি বড় কোনও ঝামেলা চলছে?

বুধবার সবাইকে হঠাৎ চমকে দেয় ঘরোয়া ক্রিকেটে যশস্বীর দল পরিবর্তনের খবর। উত্তরপ্রদেশের এই বাঁ-হাতি ওপেনার মুম্বই ক্রিকেট সংস্থাকে লিখিত ভাবে জানান যে, তিনি মুম্বই ছাড়তে চান। গোয়ার হয়ে খেলবেন ঘরোয়া মরসুম। তাঁর এই আবেদন যেন মঞ্জুর করা হয়। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন যশস্বীর এই আর্জি মঞ্জুর করেছে।

এই ঘটনার পর আরও একটি খবর ছড়িয়ে পড়েছে। মুম্বইয়ের আর এক তারকা প্লেয়ার সূর্য কুমার যাদবও নাকি দল ছাড়তে চলেছেন। যে খবর মিলছে তা বলছে, সূর্যও নাকি যশস্বীর পথেই হাঁটতে চলেছেন। তিনিও মুম্বই ছেড়ে গোয়া যাচ্ছেন। এই ঘটনা মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে নতুন নয়। এর আগেও সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর ও সিদ্বেশ লাড দল পরিবর্তন করে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। মুম্বইয়ের মতো হেভিওয়েট টিমে জায়গা পাওয়া মুশকিল হয়। নিয়মিত সুযোগ পাওয়ার জন্যই অনেকে মুম্বই ছেড়ে অন্য টিমে নাম লেখান। অতীতে রোহন গাভাসকরও মুম্বই ছেড়ে বাংলার হয়ে খেলেছেন ঘরোয়া ক্রিকেটে।

সূর্যকে নিয়ে এই বিতর্কের পর তিনি নিজেই তাঁর এক্স হ্যান্ডেলে একটি স্ক্রিনশট পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে সেই বিতর্কিত রিপোর্ট। তার উপরে লেখা, “আসলে, গুজব রটেছে। খেলোয়াড়দের দলবদলের ক্ষেত্রে নাকি সূর্যকুমার যাদব মুখ্য ভূমিকা পালন করছে।” সূর্য এই স্ক্রিনশট পোস্ট করার পর লিখেছেন, “স্ক্রিপ্ট লেখক নাকি সাংবাদিক! যদি হাসার ইচ্ছে হয়, কমেডি সিনেমা না দেখে এই প্রতিবেদনগুলো পড়ব। খুব খারাপ!”

উল্লেখ্য, সূর্যকুমার যাদব এবং যশস্বী জয়সওয়াল দুই তারকা ক্রিকেটার এখন ১৮তম আইপিএলে ব্যস্ত।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?