AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ: ভিডিয়ো: রো-কো জুটির ডান্ডিয়া নাচ, ভারতের জয়ে সানির ভাঙড়া

ICC Champions Trophy 2025: দুবাইয়ের আকাশ-বাতাসে ৯ মার্চ উড়ল নীল আবির। আর তেমনটা হওয়াই স্বাভাবিক। কারণ, নিউজিল্যান্ডকে হারিয়ে মিনি বিশ্বকাপ জিতেছে ভারত। ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর দলের সকলকে আবেগে ভাসতে দেখা যায়। হাসি-কান্নায় চারিদিক মুখরিত হয়।

IND vs NZ: ভিডিয়ো: রো-কো জুটির ডান্ডিয়া নাচ, ভারতের জয়ে সানির ভাঙড়া
IND vs NZ: ভিডিয়ো: রো-কো জুটির ডান্ডিয়া নাচ, ভারতের জয়ে সানির ভাঙড়াImage Credit: BCCI
| Updated on: Mar 10, 2025 | 4:06 PM
Share

দুবাই: ভারতীয় ক্রিকেট প্রেমীরা সেলিব্রেশন করার জন্য পেল আর একটা বিশেষ দিন। দুবাইয়ের আকাশ-বাতাসে ৯ মার্চ উড়ল নীল আবির। আর তেমনটা হওয়াই স্বাভাবিক। কারণ, নিউজিল্যান্ডকে হারিয়ে মিনি বিশ্বকাপ জিতেছে ভারত। ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর দলের সকলকে আবেগে ভাসতে দেখা যায়। হাসি-কান্নায় চারিদিক মুখরিত হয়। এরই মাঝে ভারতের রো-কো জুটি মেতে ওঠে ডান্ডিয়া নাচে। শুধু তাঁরাই নয়, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) জয়ে সামিল হতে কিংবদন্তি সুনীল গাভাসকরও করতে থাকেন ভাঙড়া।

পরের টি-২০ বিশ্বকাপে খেলবেন না বিরাট-রোহিত। কারণ তাঁরা গত বছর টি-২০ বিশ্বকাপ জিতে টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলবেন কিনা, জোর দিয়ে বলা যাবে না। ফলে জুটির কাছে এই ছিল শেষ সুযোগ। তাই জুটিতে লুটে নিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি। এ হেন সাফল্যের পর কী আর বাধা বিপত্তি মানে? রো-কো জুটি উইকেট তুলে ডান্ডিয়া নাচে ব্যস্ত হয়ে পড়লেন। যেন আগে থেকেই ঠিক করে রেখেছিলেন, ট্রফি এলেই অন্য ভাবে সেলিব্রেশন করবেন।

সোশ্যাল মিডিয়ায় রো-কো জুটির ডান্ডিয়া নাচ করে সেলিব্রেশনের ছবি, ভিডিয়ো যেমন ভাইরাল হয়েছে, তেমনই নজর কেড়ে নিয়েছেন সানি। টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার পর আবেগ ধরে রাখতে পারেননি সানি। আনন্দে আত্মহারা হয়ে সকলের সামনে বাচ্চা ছেলের মতো খুশিতে লাফাতে থাকেন। ভাঙড়া নাচ করতে থাকেন। তিনি টুর্নামেন্টের ধারাভাষ্য টিমের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁকে এ ভাবে নাচতে দেখে তাঁর পাশে থাকা ধারাভাষ্যকার মায়ান্তি ল্যাঙ্গার ও ভারতের প্রাক্তন ক্রিকেটার রবীন উত্থাপ্পা বেশ উপভোগ করছিলেন।

Follow Us