AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: বেঙ্গালুরু টেস্ট শেষ হতেই টিম ছাড়লেন বিরাট কোহলি, হঠাৎ গেলেন কোথায়?

বেঙ্গালুরু টেস্টে বিরাট কোহলি প্রথম ইনিংসে শূন্যে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ৭০ রান করেন। টেস্টে ৯ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন বিরাট। এ বার দেখার দ্বিতীয় টেস্টে বিরাটের ব্যাট কতটা জ্বলে ওঠে।

Virat Kohli: বেঙ্গালুরু টেস্ট শেষ হতেই টিম ছাড়লেন বিরাট কোহলি, হঠাৎ গেলেন কোথায়?
Virat Kohli: বেঙ্গালুরু টেস্ট শেষ হতেই টিম ছাড়লেন বিরাট কোহলি, হঠাৎ গেলেন কোথায়?Image Credit: PTI
| Updated on: Oct 21, 2024 | 3:59 PM
Share

কলকাতা: কিউয়িদের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। বেঙ্গালুরু টেস্টে ৮ উইকেটে নিউজিল্যান্ড জিতেছে। দ্বিতীয় টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। আর ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) প্রথম টেস্ট শেষ হতেই টিম ছাড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। কোথায় গেলেন তিনি? সোশ্যাল মিডিয়ায় তাঁর এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গে এক জায়গায় পৌঁছে গিয়েছেন বিরাট।

আসলে মুম্বইয়ে কৃষ্ণ দাসজির কীর্তন শুনতে পৌঁছে গিয়েছিলেন বিরুষ্কা। সোশ্যাল মিডিয়ায় সেখানে তাঁদের একসঙ্গে বসে কীর্তন শোনা, সেখানে সামিল হওয়ার ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়েছে। ওই কীর্তন শুনতে অনেকেই গিয়েছিলেন। সেখানে প্রথম সারিতেই বসেছিলেন বিরাট কোহলি, অনুষ্কা শর্মা। বিরুষ্কা প্রায়শই কৃষ্ণ দাসজির কীর্তন শুনতে যান। লন্ডনে অনেক সময় তাঁদের একসঙ্গে কীর্তন শুনতে যেতে দেখা গিয়েছে।

বেঙ্গালুরু টেস্টে বিরাট কোহলি প্রথম ইনিংসে শূন্যে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ৭০ রান করেন। টেস্টে ৯ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন বিরাট। এ বার দেখার দ্বিতীয় টেস্টে বিরাটের ব্যাট কতটা জ্বলে ওঠে। ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট প্রসঙ্গে বলতে গেলে ভারতের ব্যাটিং ভরাডুবি ম্যাচে অনেক ফারাক গড়ে দিয়েছিল। ভারতীয় টিম দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু ১০৭ রানের পুঁজি নিয়ে কিউয়িদের ভারতীয় বোলাররা আটকে দিতে পারেননি। ফলস্বরূপ ৩ টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছেন রাচিন রবীন্দ্র-ডেভন কনওয়েরা।

Follow Us
'একুশে যা, ২০২৬-ও তাই', সংকল্পপত্র প্রকাশের মঞ্চে কাকে খোঁচা তাপসের?
'একুশে যা, ২০২৬-ও তাই', সংকল্পপত্র প্রকাশের মঞ্চে কাকে খোঁচা তাপসের?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর