AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024: দুই রয়্যালের দ্বৈরথের আগে কোহলির ক্লাসে যশস্বী

Virat Kohli-Yashasvi Jaiswal: এ বারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। ৪ ম্যাচে এখনও অবধি বিরাট কোহলি করেছেন ২০৩ রান। অন্যদিকে রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল তাঁর চেনা ছন্দে নেই। গত তিন ম্যাচে যশস্বী করেছেন যথাক্রমে ২৪, ৫ ও ১০ রান। গত বছরের আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু এ বার যেন তাঁর ব্যাটে-বলে খাপ খাচ্ছে না।

IPL 2024: দুই রয়্যালের দ্বৈরথের আগে কোহলির ক্লাসে যশস্বী
IPL 2024: দুই রয়্যালের দ্বৈরথের আগে যশস্বীর সঙ্গে গভীর আলোচনায় বিরাটImage Credit: RR X
| Updated on: Apr 06, 2024 | 12:37 PM
Share

কলকাতা: আইপিএলে (IPL) শনিবার দুই রয়্যালের লড়াই। জয়ের হ্যাটট্রিক করা রাজস্থান রয়্যালসের ঘরের মাঠে ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ হারের হ্যাটট্রিক আটকাতে নামবে। জোড়া ম্যাচ হেরে পয়েন্ট টেবলের নয়ে নেমে গিয়েছে আরসিবি। আজ জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান জিতে গেলে পয়েন্ট টেবলের শীর্ষস্থান দখল করতে পারে। ম্যাচের আগে দেখা গেল গভীর আলোচনায় মত্ত বিরাট কোহলি (Virat Kohli) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।

এ বারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। ৪ ম্যাচে এখনও অবধি বিরাট কোহলি করেছেন ২০৩ রান। অন্যদিকে রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল তাঁর চেনা ছন্দে নেই। গত তিন ম্যাচে যশস্বী করেছেন যথাক্রমে ২৪, ৫ ও ১০ রান। গত বছরের আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু এ বার যেন তাঁর ব্যাটে-বলে খাপ খাচ্ছে না। তাই হয়তো বিরাট কোহলিকে অনুশীলনের ফাঁকে দেখে যশস্বী জিজ্ঞাসা করছিলেন কী ভাবে ছন্দ ফিরে পাওয়া যায়।

রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়া সাইট X এ বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়ালের একটি ভিডিয়ো এবং একটি ছবি শেয়ার করা হয়েছে। যা দেখে বোঝা যায় তাঁরা দু’জন কিছু বিষয়ে আলোচনা করছিলেন। বিরাট ও যশস্বীর ছবিটি বেশ নজরকাড়া। কারণ রয়েছে ২টো। প্রথমত, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কিছু বোঝাচ্ছেন তরুণ তুর্কি যশস্বীকে। দ্বিতীয়ত, বিরাট-যশস্বী যেখানে দাঁড়িয়ে কথা বলছিলেন ঠিক তাঁদের মাথার ওপরের আকাশে দেখা গিয়েছে বিদ্যুতের ঝলক। সেই দৃশ্যও বেশ নয়নাভিরাম।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে মোট ২৯ বার মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার মধ্যে রাজস্থান জিতেছে ১২ বার আর আরসিবি জিতেছিল ১৫ বার। ২ ম্যাচ অমীমাংসিত।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ