AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: ভিডিয়ো: ভারতীয় টিমের গজনি কে? রোহিত শর্মার উত্তরে হাসির রোল

Watch Video: নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে রোহিতের যে ভিডিয়ো, সেটি আসলে নেটফ্লিক্সের 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' এর দ্বিতীয় সিজনের। সেখানে রোহিতকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভারতীয় টিমের গজনি কে? উত্তরে তিনি যা বলেন, তাতে ওঠে হাসির রোল।

Rohit Sharma: ভিডিয়ো: ভারতীয় টিমের গজনি কে? রোহিত শর্মার উত্তরে হাসির রোল
Rohit Sharma: ভিডিয়ো: ভারতীয় টিমের গজনি কে? রোহিত শর্মার উত্তরে হাসির রোল
| Updated on: Sep 30, 2024 | 7:01 PM
Share

কলকাতা: রোহিত অ্যান্ড কোং এখন বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টে ব্যস্ত। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় হিটম্যানের এক ভিডিয়ো ভাইরাল। এই ভিডিয়ো ক্রিকেট কেন্দ্রিক নয়। মনে যে কারও প্রশ্ন জাগতে পারে, তা হলে হঠাৎ রোহিত শর্মার (Rohit Sharma) কোন ভিডিয়ো ভাইরাল হল। আসলে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে রোহিতের যে ভিডিয়ো, সেটি আসলে নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ এর দ্বিতীয় সিজনের। সেখানে রোহিতকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভারতীয় টিমের গজনি (Ghajini) কে? উত্তরে তিনি যা বলেন, তাতে ওঠে হাসির রোল। কার নাম নিয়েছিলেন ক্যাপ্টেন?

এর আগে নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ এর প্রথম সিজনে শ্রেয়স আইয়ারের সঙ্গে এসেছিলেন রোহিত শর্মা। এ বার দ্বিতীয় সিজনে রোহিত সেখানে হাজির হয়েছেন সূর্যকুমার যাদব, অর্শদীপ সিং, শিবম দুবে ও অক্ষর প্যাটেলের সঙ্গে। হাসি মজার সেই এপিসোডের একটি প্রোমো রিলিজ় করেছে। সেটি ভাইরাল হয়েছে।

নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ এর সঞ্চালক কপিল শর্মাকে সেই প্রোমোতে বলতে শোনা যায়, ‘রোহিত ভাই এর আগের সিজনে যখন তুমি আমাদের শো-তে এসেছিলে, সেই সময় বিশ্বকাপের রানার্স আপ ছিলে। আর এ বার তুমি চ্যাম্পিয়ন। আপনি কি মানেন, আমরা আপনার জন্য লাকি?’ কপিলের এই কথা শুনে সকলে হাসতে থাকেন। রোহিতের পাশে বসা স্কাইও হাসতে শুরু করেন। এরপর রোহিত বলে বসেন, ‘আপনাকে এটা মানতে হবে যে আমি আসার পর আপনার শো এক নম্বর হয়েছিল।’

হিটম্যানকে কপিল শর্মা প্রশ্ন করেন, ‘বিশ্বকাপ জেতার পর সবচেয়ে বেশি পার্টি কে করেছিলেন?’ সকলে হাসি মুখে ক্যাপ্টেনের দিকে তাকিয়ে ছিলেন। উত্তরে রোহিত বলেন, ‘যে নামটা মনে হয় নিয়ে নাও।’ এরপরই অর্চনা সিং রোহিতকে জিজ্ঞাসা করেন, ‘ভারতীয় টিমের গজনি কে?’ সকলে এই প্রশ্ন শুনে হাসতে থাকেন। রোহিতও হেসে গড়িয়ে পড়েন। এবং বলেন, ‘এই টাইটেলটা তো আমারই।’

‘গজনি’ আমির খান অভিনীত একটি জনপ্রিয় বলিউড সিনেমা। সেখানে আমিরের চরিত্রে ভুলে যেত। আর ভারতীয় টিমে সবচেয়ে ভুলো মন রোহিতের। তিনি প্রায়শই টিম হোটেলে কিট ব্যাগ ভুলে মাঠে চলে যান। হোটেল রুমে কখনও জিনিসপত্র ফেলে অন্য ভেনুতে চলে যান। তাই ভারতীয় টিমের গজনি কে? এই প্রশ্ন আসতেই রোহিত নিজের নামই বলেন।

Follow Us