AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ: মুম্বই টেস্টে বিশ্রামে জসপ্রীত বুমরা? গম্ভীরের ডেপুটির ইঙ্গিত…

Jasprit Bumrah: কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ক্লিন সুইপ হওয়া আটকাতে চান রোহিত শর্মারা। তার জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপাতে মরিয়া টিম ইন্ডিয়া। এই টেস্টে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে গুঞ্জন শোনা গিয়েছে। এ বার তা নিয়ে পরিষ্কার জানালেন গম্ভীরের ডেপুটি।

IND vs NZ: মুম্বই টেস্টে বিশ্রামে জসপ্রীত বুমরা? গম্ভীরের ডেপুটির ইঙ্গিত...
IND vs NZ: মুম্বই টেস্টে বিশ্রামে জসপ্রীত বুমরা? গম্ভীরের ডেপুটির ইঙ্গিত... Image Credit: PTI
| Updated on: Oct 30, 2024 | 5:01 PM
Share

কলকাতা: আর একদিন পর ওয়াংখেড়েতে টিম ইন্ডিয়ার সম্মান বাঁচানোর লড়াই। কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ক্লিন সুইপ হওয়া আটকাতে চান রোহিত শর্মারা। এই টেস্টে জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়া হতে পারে বলে গুঞ্জন শোনা গিয়েছে। এ বার সিরিজের শেষ টেস্টের আগে প্রেস কনফারেন্সে গৌতম গম্ভীরের ডেপুটি অভিষেক নায়ারের সামনে সেই প্রশ্ন রাখা হয়েছিল। বুমরাকে কি সত্যিই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট? এই প্রশ্ন আসতেই কী উত্তর দিলেন অভিষেক নায়ার?

ভারতের সহকারী কোচ অভিষেক পরিষ্কার জানাননি যে জসপ্রীত বুমরা মুম্বই টেস্টে খেলবেন নাকি খেলবেন না। কিন্তু তিনি বলেন, ‘ও (জসপ্রীত বুমরা) খুব বেশি বল করেনি। যথেষ্ট বিশ্রাম পেয়েছে ও। আমাদের জন্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওর ওয়ার্কলোডের বিষয়টা আমাদের মাথায় রয়েছে।’ গম্ভীরের ডেপুটির এ কথা থেকে অনেকের মনে হচ্ছে তাঁকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ওয়াংখেড়ের পিচে প্রথম দিন থেকেই যে স্পিনাররা সুবিধে পেতে পারেন, সে কথাও বলেছেন অভিষেক নায়ার। তিনি বলেন, ‘সকালের দিকে ওখানে সুইং ও সিম থাকবে। ওয়াংখেড়েতে পেসারদের মুখে হাসি দেখা যাবে।’ এর আগে জানা গিয়েছিল, তরুণ পেসার হর্ষিত রানাকে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের টিমে ডাকা হয়েছে। অভিষেক নায়ার পরিষ্কার জানিয়েছেন, শেষ টেস্টের জন্য দলে কাউকে যোগ করা হয়নি। তিনি বলেন, ‘স্কোয়াডে কাউকে যোগ করা হয়নি। প্রতিটা সপ্তাহ গুরুত্বপূর্ণ। প্রতিটা দিন গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে আমরা ভাবছি তেমনটা নয়। আমরা এই ম্যাচে ফোকাস করতে চাই।’

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত