AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওডিআই ডেবিউ যশস্বী-হর্ষিতের, টস ভাগ্য সঙ্গ দিল না রোহিতের

India vs England 1st ODI, Nagpur: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩ ম্যাচের যে ওডিআই সিরিজ আজ, ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, তা রোহিতদের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। নাগপুরে এই সিরিজের প্রথম ম্যাচ। টস জিতেছেন বাটলার। কেমন হল দুই দলের একাদশ?

IND vs ENG: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওডিআই ডেবিউ যশস্বী-হর্ষিতের, টস ভাগ্য সঙ্গ দিল না রোহিতের
যশস্বী ও হর্ষিতের ওডিআই অভিষেকImage Credit: BCCI
| Updated on: Feb 06, 2025 | 2:52 PM
Share

কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রোহিত ব্রিগেডের আসল মঞ্চে এ বার প্রস্তুতি শুরু। নাগপুরে জস বাটলারের ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচ রয়েছে ভারতের। ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রথমটিতে টস ভাগ্য সঙ্গ দিল না রোহিত শর্মার (Rohit Sharma)। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক। এই ম্যাচে একাধিক ভারতীয় ক্রিকেটারের অভিষেক হতে পারে বলে বলাবলি হচ্ছিল ক্রিকেট মহলে। হলও সেটাই। চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আগে ওডিআইতে ডেবিউ হল যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানার।

টসের পর নাগপুরে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেন, ‘আমরা আজ প্রথমে ব্যাটিং করব। ড্রেসিংরুমে পরিবেশ ঠিকই আছে। এই ওডিআই সিরিজটায় আমরা ভালো পারফর্ম করতে চাই। জো রুটকে আমরা ফিরে পেয়েছি। দারুণ লাগছে। দলের সকলের মনোভাব বেশ ভালো। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা একটা দুর্দান্ত দলের বিরুদ্ধে খেলছি। তাও আবার ওদের ঘরের মাটিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমাদের একাদশে তিন পেসার রয়েছে এবং একজন অতিরিক্ত স্পিন বোলিং অলরাউন্ডার।’

ভারত একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল (সহঅধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, মহম্মদ সামি, হর্ষিত রানা ও কুলদীপ যাদব।

ইংল্যান্ড একাদশ – ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জো রুট, জস বাটলার (অধিনায়ক), জ্যাকব বেথেল, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, ব্রেন্ডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের