AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal vs Mohun Bagan LIVE Score: প্রথমার্ধে দাপট বাগানের, জেলকোভিচের গোলে ১-০ এগিয়ে সবুজ-মেরুন

IFA Shield Final: প্রায় দেড়মাস পর আবার মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে বাগানকে হারতে হয় ৪-১ ফলে। তাই মনস্তাত্বিক দিক থেকেও আজ এগিয়ে থাকবে ইস্টবেঙ্গল। ২০২৫ আইএফএ শিল্ডের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে হেরে যায় ইস্টবেঙ্গল। আজ কি তারা বদলা নেবে? নাকি আজ জিতবে মোহনবাগান? জানতে চোখ রাখুন টিভি৯ বাংলায়।

East Bengal vs Mohun Bagan LIVE Score: প্রথমার্ধে দাপট বাগানের, জেলকোভিচের গোলে ১-০ এগিয়ে সবুজ-মেরুন
কলকাতা ডার্বিImage Credit: Facebook
| Edited By: | Updated on: Oct 08, 2026 | 7:04 PM
Share

LIVE NEWS & UPDATES

  • 08 Oct 2026 07:04 PM (IST)

    EB 0 : MB 1 – শেষ প্রথমার্ধ

    অবশেষে শেষ হল প্রথমার্ধ। ১-০ গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান। ৪৫ মিনিটের মাথায় বাগানের হয়ে গোল করেছেন সমীর জেলকোভিচ।

  • 08 Oct 2026 07:02 PM (IST)

    EB 0 : MB 1 – গোওওওওওওওল ! এগিয়ে গেল মোহনবাগান!

    অনেকক্ষন ধরে চেষ্টা করে করে অবশেষে গোল করল মোহনবাগান। সমীর জেলকোভিচ বক্সের বাইরে থেকে বল পেয়ে বুক দিয়ে বল নামিয়ে গোল করে চলে গেলেন। ৪৫ মিনিট খেলা অতিক্রান্ত, ১-০ এগিয়ে মোহনবাগান।

  • 08 Oct 2026 06:53 PM (IST)

    EB 0 : MB 0 – আবার মিস করলেন ছাংতে

    বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট মারলেন ছাংতে, কোনও মতে বাঁচিয়ে দিলেন লাচেঙপা। এর মধ্যে আবার গোল লক্ষ্য করে শট বাগানের কিন্তু এটাও বাঁচালেন লাল-হলুদ গোলকিপার।

  • 08 Oct 2026 06:47 PM (IST)

    EB 0 : MB 0 – ম্যাচের প্রথম হাইড্রেশন ব্রেক

    দুই দলই ক্রমাগত চাপ বাড়াচ্ছে, কিন্তু কেউ গোল পায়নি। বেশ কিছু সুযোগ মিস করেছে দুই দলই। ৩১ মিনিট খেলা অতিক্রান্ত।

  • 08 Oct 2026 06:34 PM (IST)

    EB 0 : MB 0 – এ কী করলেন ছাংতে?

    অনবদ্য একটি সুযোগ পেয়েছিলেন বাগানের ছাংতে। গোলকিপারকে একা পেয়েও কেন পাস বাড়াতে গেলেন তিনি? পাস পাওয়ার মতো কেউ না থাকায় দুর্দান্ত আক্রমণ মিস করল মোহনবাগান। ২০ মিনিট খেলা হয়ে গেলেও কোনও গোল এল না।

  • 08 Oct 2026 06:31 PM (IST)

    EB 0 : MB 0 – সুযোগ নষ্ট মোহনবাগানের

    একটুর জন্য সুযোগ নষ্ট করল মোহনবাগান। বক্সের বাইরে থেকে ২-৩ জনকে কাটিয়ে দুর্বল শট মারেন লি আরউইন, যা সহজেই সেভ দিয়ে দেন লাচেঙপা।

  • 08 Oct 2026 06:22 PM (IST)

    EB 0 : MB 0 – একটুর জন্য মিস করল ইস্টবেঙ্গল

    অনবদ্য বিশাল কাইথ। ম্যাচের ৬ মিনিটের মাথায় দুরন্ত সুযোগ পেয়েছিলেন ইস্টবেঙ্গলের এডমুন্ড কিন্তু বিশালকে একা পেয়েও গোল করতে পারলেন না তিনি।

  • 08 Oct 2026 06:14 PM (IST)

    EB 0 : MB 0 – আগে বন্দে মাতরম, পরে জাতীয় সঙ্গীত

    শুরু হচ্ছে খেলা। তার আগে প্রথমে বাজল বন্দে মাতরম, তারপরে বাজল ভারতের জাতীয় সঙ্গীত। আজকের ম্যাচে রেফারি প্রান্তিক মণ্ডল। মাঠের অনেক প্রান্তই ফাঁকা রয়েছে আজ। ডার্বি হলেও এখনও ভরেনি যুবভারতী।

  • 08 Oct 2026 05:58 PM (IST)

    দেখে নিন ইস্টবেঙ্গলের প্রথম একাদশ –

    লাল-হলুদ জার্সিতে আজ শুরু করবেন যাঁরা-

    লাচেঙপা (গোলকিপার), লালচুংনুঙ্গা, হার্দিক ভাট, সন্দীপ মান্ডি, এডমুন্ড, দানি রামিরেজ, মহম্মদ রশিদ, জয় গুপ্তা, বিপিন সিং, দিয়েগো জিভুলিচ, জিকসন সিং

  • 08 Oct 2026 05:56 PM (IST)

    দেখে নিন মোহনবাগানের প্রথম একাদশ-

    বাগানের হয়ে আজ শুরু করবেন-

    বিশাল কাইথ (গোলকিপার), মেহতাব সিং, রাহুল ভেকে, সমীর জেলকোভিচ, সাহাল আব্দুল সামাদ, লি আরউইন, ছাংতে, আলবার্তো রদ্রিগেজ, অভিষেক টেকচ্যাম সিং, দীপক টাংরি, ডেজান ড্র্যাজিচ

প্রায় দেড় মাসের কিছু সময়ের মধ্যেই আবার মুখোমুখি কলকাতার দুই প্রধান, ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আইএফএ শিল্ডের ফাইনালে আজ মুখোমুখি দুই প্রধান। এর আগে দেড় মাস আগে ডুরান্ড ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। আজকেও কি একই ঘটনার পুনরাবৃত্তি হবে? নাকি আজ বাজিমাত করবে মোহনবাগান এসজি?

Published On - Oct 08,2026 5:54 PM

Follow Us