AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CRC vs GER, JPN vs ESP Live Score: জাপানের ইতিহাস, জার্মানির বিদায়

| Edited By: | Updated on: Dec 02, 2022 | 3:18 AM
Share

COSTA RICA vs GERMANY, JAPAN vs SPAIN FIFA world Cup 2022 Live Score Updates: দেখুন ফিফা বিশ্বকাপ ২০২২, গ্রুপ ই-র, কোস্টারিকা বনাম জার্মানি (COSTA RICA vs GERMANY) এবং জাপান ও স্পেন (JAPAN vs SPAIN) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

CRC vs GER, JPN vs ESP Live Score: জাপানের ইতিহাস, জার্মানির বিদায়
Image Credit: OWN Photograph

দোহা : কাতার বিশ্বকাপে আজ টিকে থাকার শেষ সুযোগ ছিল জার্মানির সামনে। তাদের ভাগ্য নির্ভর করছিল স্পেন-জাপান ম্যাচের উপরও। কোস্টারিকার বিরুদ্ধে চার বারের চ্যাম্পিয়ন জার্মানি জিতল ৪-২ ব্যবধানে। তাতেও নকআউটে ওঠা হল না। প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়েছিল জাপান। এ দিন হারাল স্পেনকে। জাপানের ইতিহাসের রাত। কাতারে ফের সূর্যোদয়। প্রথম ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে ৭-০ ব্যবধানে জিতেছিল স্পেন। গোল পার্থক্যে অনেকটাই এগিয়েছিল। এ দিন জাপানের কাছে ১-২ ব্যবধানে হারলেও গোল ব্যবধানে নকআউট নিশ্চিত করল স্পেনও। গ্রুপ সেরা হয়ে নকআউটে জাপান। হেরেও গোলপার্থক্যে এই গ্রুপ থেকে নকআউটে স্পেন। অন্য ম্যাচে জিতেও টানা দ্বিতীয় বার গ্রুপ পর্বেও বিদায় জার্মানির। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 02 Dec 2022 02:51 AM (IST)

    ফুল টাইম আপডেট

    • স্পেনকে ২-১ গোলে হারাল জাপান।
    • গ্রুপ সেরা হয়ে নকআউটে এশিয়ান জায়ান্ট।
    • কোস্টারিকাকে ৪-২ ব্যবধানে হারাল জার্মানি।
    • স্পেন ও জার্মানির পয়েন্ট সমান।
    • গোল পার্থক্যে নকআউটে স্পেন।
    • টানা দ্বিতীয় বার গ্রুপ পর্বেই বিদায় জার্মানির।
  • 02 Dec 2022 01:41 AM (IST)

    অপ্রত্যাশিত মুহূর্ত

    পরপর দুই গোল। স্পেনের বিরুদ্ধে ২-১ এগিয়ে জাপান।

  • 02 Dec 2022 01:36 AM (IST)

    জাপানের গোল শোধ

    পরিবর্ত হিসেবে নেমেই গোল শোধ রিতসু দোয়ানের। জাপান-স্পেন ১-১।

  • 02 Dec 2022 01:16 AM (IST)

    ইতিহাস

    জার্মানি-কোস্টারিকা ম্যাচে…

  • 02 Dec 2022 12:47 AM (IST)

    তিনে তিন

    গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে গোল আলভারো মোরাতার। তাঁর হেডারে জাপানের বিরুদ্ধে এগিয়ে দেল স্পেন।

  • 02 Dec 2022 12:01 AM (IST)

    ব্রেকিং

    গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছে বেলজিয়াম। ব্যর্থতার দায়ে, কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন রবার্তো মার্তিনেজ।

  • 02 Dec 2022 12:00 AM (IST)

    জাপান-স্পেন একাদশ

    গ্রুপ ই-র অন্য ম্য়াচে অর্থাৎ কোস্টারিকা-জার্মানি ড্র হলে এবং স্পেন বনাম জাপান ম্যাচও ড্র হলে, এই গ্রুপ থেকে নকআউটে জায়গা করে নেবে স্পেন ও জাপান। কোস্টারিকা জিতলে এবং স্পেন হারলেও গোল পার্থক্যে নকাউটে যেতে পারে। সব মিলিয়ে দুটি ম্যাচ শেষ না হওয়া অবধি টানটান উত্তেজনা অপেক্ষা করছে।

    এক নজরে দেখে নিন, জাপান-স্পেনের একাদশ

  • 01 Dec 2022 11:47 PM (IST)

    প্রথম একাদশ

    এক নজরে কোস্টারিকা বনাম জার্মানি ম্যাচের প্রথম একাদশ

  • 01 Dec 2022 11:40 PM (IST)

    কোস্টারিকা-জার্মানি ম্যাচে ইতিহাস

    কোস্টারিকা-জার্মানি ম্যাচে ইতিহাসের অপেক্ষা। বিস্তারিত জানতে পডুন এই লিঙ্ক- বিশ্বকাপে ইতিহাস, জার্মানি ম্যাচে বাঁশি মুখে মহিলা রেফারি ফ্রেপপার্ট

  • 01 Dec 2022 11:38 PM (IST)

    জার্মানির পরীক্ষা, জাপানের প্রত্যাশা

    TV9Bangla-র লাইভ আপডেটে স্বাগত। কিছুক্ষণ পরই শুরু হবে গ্রুপ ই-র শেষ ম্যাচ। কোস্টারিকার বিরুদ্ধে নামছে জার্মানি। এই ম্যাচ না জিতলে বিদায় হয়ে যাবে জার্মানির। অন্য দিকে, স্পেন বনাম জাপান। কিছুটা হলেও সুরক্ষিত স্পেন। ড্র করলেও নকআউটে যাবে তারা।

Published On - Dec 01,2022 11:34 PM