AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cristiano Ronaldo: ১৮৯২ কোটি! এতেই শেষ নয়, সৌদির ক্লাবে আশ্চর্য চুক্তি রোনাল্ডোর

Al Nassr: আল নাসেরের জার্সিতে ২০২৩ সাল থেকে এখনও অবধি ৮৯টি ম্যাচে ৮০টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Cristiano Ronaldo: ১৮৯২ কোটি! এতেই শেষ নয়, সৌদির ক্লাবে আশ্চর্য চুক্তি রোনাল্ডোর
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোImage Credit: Cristiano Ronaldo X
| Updated on: Jan 15, 2025 | 6:48 PM
Share

কলকাতা: আরও একটা মরসুম আল নাসেরেই (Al Nassr) থাকছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। যে অঙ্কে নতুন চুক্তিতে সই করেছেন সিআর সেভেন, তা জানলে অনেকের চোখ কপালে উঠবে। সৌদি আরবের অন্যতম জনপ্রিয় ক্লাব আল নাসেরে আগামী মরসুমে ১ হাজার ৮৯২ কোটি টাকা পাবেন রোনাল্ডো। এখানেই শেষ নয়, রয়েছে আরও এক আশ্চর্য চুক্তি।

লোভনীয় চুক্তিতে আল নাসেরেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আল নাসের ক্লাবের হয়ে আগামী মরসুম থেকে রোনাল্ডো পাবেন ১৮৯২ কোটি টাকা। সেই সঙ্গে এই ক্লাবের আংশিক মালিকানাও পাচ্ছেন তিনি। সৌদি ক্লাবে এ বার থেকে ৫ শতাংশ শেয়ার থাকবে রোনাল্ডোর। অর্থাৎ তিনি চুক্তি অনুযায়ী ১৮৯২ কোটি টাকার সঙ্গে পাবেন আরও শেয়ার বাবদ আরও টাকা।

সৌদি প্রো লিগের উন্নতি দেখে খুশি সিআর সেভেন। তিনি এই প্রসঙ্গে বলেছেন, ‘এই লিগের উন্নতি দেখে আমি গর্বিত। প্রচুর প্লেয়ার এতে অংশ নিচ্ছে যাতে এই লিগে প্রতিযোগিতা বজায় থাকে। এবং প্রতিযোগিতার মান বাড়ে।’ আল নাসেরের সঙ্গে নতুন এই যে চুক্তি হয়েছে, তাতে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার রোনাল্ডো। তিনি প্রতি সপ্তাহে এ বার থেকে পাবেন ৩৫.২৬ কোটি টাকা। সেই দিক থেকে দেখতে হলে প্রতি মিনিটে রোনাল্ডো পাবেন ৩১,৩৯০ টাকা।

আল নাসেরের জার্সিতে ২০২৩ সাল থেকে এখনও অবধি ৮৯টি ম্যাচে ৮০টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৩৯ বছর বয়সী রোনাল্ডো আরও একটা মরসুম আল নাসেরে থাকছেন মানে এই গোলসংখ্যা আরও বাড়বে বলেই মনে করছেন তাঁর অনুরাগীরা।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...