AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durand Cup: কলকাতার পাশাপাশি আরও দুই নতুন শহরে ডুরান্ড, কবে টুর্নামেন্টের ঢাকে কাঠি?

এই নিয়ে টানা পঞ্চমবার কলকাতায় ডুরান্ড কাপের আয়োজন হচ্ছে। বিগত কয়েক বছরগুলোতে ফুটবলের মক্কায় যেভাবে ডুরান্ড উন্মাদনা ছড়িয়ে পড়েছে তাতে বেশ খুশি সেনা দফতর। গত বছর ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল-মোহনবাগান।

Durand Cup: কলকাতার পাশাপাশি আরও দুই নতুন শহরে ডুরান্ড, কবে টুর্নামেন্টের ঢাকে কাঠি?
Durand Cup: কলকাতার পাশাপাশি আরও দুই নতুন শহরে ডুরান্ড, কবে টুর্নামেন্টের ঢাকে কাঠি?Image Credit: X
| Edited By: | Updated on: Jul 02, 2024 | 4:42 PM
Share

কলকাতা: নতুন মরসুমে বল গড়ানো শুরু হয়ে গিয়েছে। কলকাতা লিগ (Calcutta League) দিয়ে ফুটবল মরসুমের সূচনা হয়েছে। এ বার ডুরান্ড কাপের (Durand Cup) ঢাকে কাঠি পড়তে চলেছে। এ বারও ঐতিহ্যবাহী ডুরান্ডের সূচনা হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ফাইনালও অনুষ্ঠিত হবে সল্টলেক স্টেডিয়ামে। এই নিয়ে টানা পঞ্চমবার কলকাতায় ডুরান্ড কাপের আয়োজন হচ্ছে। বিগত কয়েক বছরগুলোতে ফুটবলের মক্কায় যেভাবে ডুরান্ড উন্মাদনা ছড়িয়ে পড়েছে তাতে বেশ খুশি সেনা দফতর। গত বছর ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল-মোহনবাগান। চিরশত্রুকে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। ডুরান্ড ফাইনাল ঘিরে উন্মাদনা পৌঁছেছিল চরমে।

১৩৩তম ডুরান্ড কাপ শুরু হবে ২৭ জুলাই থেকে। যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে উদ্বোধনী ম্যাচ। ফাইনাল ৩১ অগস্ট। মঙ্গলবার ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার থেকে এই ঘোষণা করা হয়। কলকাতার পাশাপাশি গত বছরের মতো এ বারও ডুরান্ডের ম্যাচ হবে অসমের কোকরাঝাড়ে। এরই সঙ্গে এ বার ডুরান্ডের ম্যাচ হবে দুই নতুন শহর জামশেদপুর আর শিলংয়ে।

আইএসএল, আই লিগের হেভিওয়েট দলের পাশাপাশি সেনাবাহিনীর দলও অংশ নেবে ২৪ দলের এই টুর্নামেন্টে। গত বছরের মতো এ বারও আমন্ত্রণী টুর্নামেন্ট খেলতে এখানে আসতে পারে বিদেশি দল। ২৪ দলকে ৬টা গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক গ্রুপে থাকবে ৪টে করে দল। প্রতি গ্রুপের শীর্ষস্থানীয় দল পৌঁছে যাবে নক আউটে। ৬টি গ্রুপের মধ্যে থেকে দ্বিতীয় সেরা হিসেবে বাকি দুটো দল খেলবে নক আউটে। ১০ তারিখ থেকে শুরু ডুরান্ডের ট্রফি টুর।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়