AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fifa World Cup : বিশ্বকাপে নিশ্চিত ৪৮টি দেশ, কোন মহাদেশ থেকে ক’টি দল খেলছে ?

FIFA WC : এশিয়া থেকে সুযোগ পেয়েছে ৯টি দেশ। ইউরোপ থেকে ১৬টি দেশ, আফ্রিকা থেকে ১০টি দেশ, ওশিয়ানিয়া থেকে ১টি দেশ, আমেরিকা থেকে ৯টি দেশ সুযোগ পেয়েছে। বিশ্বকাপের আয়োজন দেশ ৩টি। আমেরিকা, কানাডা ও মেক্সিকো। ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপের আসর। চলবে ১৯ জুলাই পর্যন্ত।

Fifa World Cup : বিশ্বকাপে নিশ্চিত ৪৮টি দেশ, কোন মহাদেশ থেকে ক'টি দল খেলছে ?
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Apr 02, 2026 | 1:20 PM
Share

কলকাতা : সদ্যই ঘটেছে অঘটন। টানা তিনবার ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে ইতালির ফুটবল দল। এই নিয়ে তাদের দেশে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সমর্থকেরা রীতিমতো রাস্তায় নেমে বিক্ষোভ করা শুরু করেছেন। এরমধ্যেই নিশ্চিত হয়ে গেল বিশ্বকাপের মোট ৪৮ দলের নাম। এর আগে ৪২টি দল বিশ্বকাপের মূলপর্বে চলে গেলেও ৬টি জায়গা ফাঁকা ছিল। এবার সেই স্থানগুলিও পূরণ হয়ে গেল বিশ্বকাপের আগেই। জামাইকাকে হারিয়ে কঙ্গো, বলিভিয়াকে হারিয়ে ইরাক ও ইতালিকে হারিয়ে বসনিয়া জায়গা করে নিয়েছে বিশ্বকাপের মূলপর্বে।

গ্ৰুপ এ – মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক

গ্ৰুপ বি – কানাডা, কাতার, বসনিয়া-হার্জেগোভিনা, সুইজাল্যান্ড

গ্ৰুপ সি – ব্রাজিল, হাইতি, মরোক্কো, স্কটল্যান্ড

গ্ৰুপ ডি – আমেরিকা, অস্ট্রেলিয়া, তুর্কি, প্যারাগুয়ে

গ্ৰুপ ই – জার্মানি, ইকুয়েডর, কুরাসাও, আইভরি কোস্ট

গ্ৰুপ এফ – সুইডেন, নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া

গ্ৰুপ জি – বেলিজিয়াম, ইরান, নিউজিল্যান্ড, মিশর

গ্ৰুপ এইচ – স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে, সৌদি আরব

গ্ৰুপ আই – ফ্রান্স, নরওয়ে, ইরাক, সেনেগাল

গ্ৰুপ জে – অস্ট্রিয়া, জর্ডন, আলজেরিয়া, আর্জেন্টিনা

গ্ৰুপ কে – পর্তুগাল, উজবেকিস্তান, জামাইকা, কলম্বিয়া

গ্ৰুপ এল – ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, পানামা, ঘানা

এশিয়া থেকে সুযোগ পেয়েছে ৯টি দেশ। ইউরোপ থেকে ১৬টি দেশ, আফ্রিকা থেকে ১০টি দেশ, ওশিয়ানিয়া থেকে ১টি দেশ, আমেরিকা থেকে ৯টি দেশ সুযোগ পেয়েছে। বিশ্বকাপের আয়োজন দেশ ৩টি। আমেরিকা, কানাডা ও মেক্সিকো। ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপের আসর। চলবে ১৯ জুলাই পর্যন্ত। ইতিমধ্যেই বিশ্বকাপে নিয়ে অনেক বিতর্ক হলেও ৪৮টি দেশের নাম প্রকাশ করে ফিফা জানিয়ে দিল, তারা বিশ্বকাপ ছাড়া এই মুহূর্তে অন্য কিছু নিয়ে ভাবতে রাজি নয়।

Follow Us