AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal FC: কেভিন অধ্যায় অতীত, অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তনী এবার লাল-হলুদে!

Nacho Monsalve: ২০০৬ সালে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন নাচো। ইয়ুথ দল থেকে ধীরে ধীরে সিনিয়র দলের দিকে পা বাড়ালেও সিনিয়র দলে খুব একটা স্থায়ী হয়নি তাঁর কেরিয়ার। এরপর স্পেন ছেড়ে পোল্যান্ড, নেদারল্যান্ডস, বুলগেরিয়ার পর তিনি আবার ফেরেন স্পেনে। এবার সেখান থেকেই ফ্রি এজেন্ট হিসেবে তাঁর আগমন হচ্ছে কলকাতায়।

East Bengal FC: কেভিন অধ্যায় অতীত, অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তনী এবার লাল-হলুদে!
নাচো মন্সালভেসImage Credit: Instagram
| Edited By: | Updated on: Jul 14, 2026 | 6:46 PM
Share

কলকাতা: সদ্যই শুরু হয়েছে কলকাতা লিগ। জয় দিয়ে যাত্রা শুরু করেছে লাল-হলুদ ব্রিগেড। তবে এর মধ্যেও রয়েছে দুশ্চিন্তা। কারণ, ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইমামির সঙ্গে দলের প্রায় বিচ্ছেদ ঘটেই গিয়েছে। সূত্রের খবর, আগামী মরশুমে আর ইমামি ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে ইচ্ছুক নয়। তবে ২৫ জুলাই থেকে শুরু হয়ে যাবে ডুরান্ড কাপ। এবার মরশুমের প্রথম টুর্নামেন্টের দল গঠনের জন্যই আবার নতুন খেলোয়াড়কে নিল লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব। নতুন ডিফেন্ডার নাচো মন্সালভেসকে সই করিয়েছে ক্লাব। শোনা গিয়েছে, কেভিন সিবিয়ের বদলে নাচোকে দলে নেওয়া হয়েছে। তিনি স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তন খেলোয়াড়।

২০১৬ সালে এটিএম-এ খেলেছিলেন নাচো। আসলে তিনি ছিলেন সিমিওনের দলের অ্যাকাডেমির খেলোয়াড়। তবে সিনিয়র দলে খেলেছিলেন মাত্র ১ ম্যাচই। অ্যাটলেটিকো ছাড়ার পর তিনি যান দেপোর্তিভো লা করুনা-তে। তবে যাঁর জায়গায় তিনি আসছেন, সেই কেভিন গত মরশুমে ইস্টবেঙ্গলকে সাফল্য দিয়েছিলেন। তাঁর দল ছাড়ার পর লাল হলুদের ডিফেন্সের অসহায়তা কাটানোর জন্যই নাচো যোগ দিলেন দলে।

২০০৬ সালে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন নাচো। ইয়ুথ দল থেকে ধীরে ধীরে সিনিয়র দলের দিকে পা বাড়ালেও সিনিয়র দলে খুব একটা স্থায়ী হয়নি তাঁর কেরিয়ার। এরপর স্পেন ছেড়ে পোল্যান্ড, নেদারল্যান্ডস, বুলগেরিয়ার পর তিনি আবার ফেরেন স্পেনে। এবার সেখান থেকেই ফ্রি এজেন্ট হিসেবে তাঁর আগমন হচ্ছে কলকাতায়। তবে কেভিনের জায়গা তিনি কতটা ভরাট করতে পারেন, সেই দিকেই নজর থাকবে লাল-হলুদ সমর্থকদের।

Follow Us
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?