AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup, Jeremy Doku: বিশ্বকাপের মাঝেই ঘরে ফেরা, বড় সিদ্ধান্ত নিলেন বেলজিয়ামের জেরেমি ডোকু!

Belgium: ডোকুর সমর্থনে অনেক নামী ক্রীড়াবিদ এগিয়ে আসেন। ডোকুর পাশে দাঁড়ালেন তাঁরই সহযোদ্ধা অলি ওয়াটকিন্সও। তাঁদের মতে, বিশ্বকাপ খেলা অপেক্ষা নিজের প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীয়ের পাশে থাকা বেশি গুরুত্বপূর্ণ।

FIFA World Cup, Jeremy Doku: বিশ্বকাপের মাঝেই ঘরে ফেরা, বড় সিদ্ধান্ত নিলেন বেলজিয়ামের জেরেমি ডোকু!
বিতর্কের কেন্দ্রে ডোকু।Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 22, 2026 | 1:09 PM
Share

আমেরিকা : দিন দুয়েক আগেই বেলজিয়ামের (Belgium) জেরেমি ডোকু জানিয়েছিলেন, সন্তানের জন্মের কারণে তিনি স্ত্রীর পাশে থাকার জন্য জুলাই মাসে বেলজিয়ামের ২০২৬ বিশ্বকাপ শিবির থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। এবার তাঁকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে চাকরি গেল ফরাসি ক্রীড়া সাংবাদিক ও টেলিভিশন সঞ্চালক ফ্রান্স পিয়েরোঁর। তিনি প্রকাশ্যেই ডোকুর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। খ্যাতনামা সাংবাদিক ক্লেমঁ গারাঁ-র দাবি, ফরাসি ক্রীড়া সংবাদমাধ্যম L’Équipe -এর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে সোমবারই পিয়েরোঁকে বরখাস্ত করেছে।

কী হয়েছে?

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে পিয়েরোঁর করা মন্তব্য নিয়ে তীব্র জনরোষ। সম্প্রতি ডোকু জানিয়েছিলেন যে, তাঁর প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য তিনি বেলজিয়াম দল থেকে সরতে চান। এরপরেই একটি টিভি অনুষ্ঠানে ফ্রান্স পিয়েরোঁ বলেন,”তুমি নিজের দেশের স্বপ্নপূরণ করছ, অথচ সন্তানের জন্মের সময় সেই স্বপ্ন থেকে দূরে সরতে চাও – এটা আমার কাছে সম্পূর্ণ অর্থহীন। তুমি কি অ্যাম্বিভার্কাল কর্ড (জন্মের সময় সন্তানের নাভিতে থাকা রশি) কাটতে যাবে? বাবা হিসেবে সেই সময় তোমার কোনও ভূমিকা নেই।”

এর পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই মনে করেন, একজন বাবার সন্তানের সময় পরিবারের পাশে থাকার সিদ্ধান্তকে পিয়েরোঁ অসম্মান করেছেন। এরপরেই ডোকুর সমর্থনে অনেক নামী ক্রীড়াবিদ এগিয়ে আসেন। তাঁদের মতে, বিশ্বকাপ খেলা অপেক্ষা নিজের প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীয়ের পাশে থাকা বেশি গুরুত্বপূর্ণ। ডোকুর পাশে দাঁড়ালেন তাঁরই সহযোদ্ধা অলি ওয়াটকিন্সও। চাপের মুখে ক্ষমা চেয়ে নেন পিয়েরোঁও, কিন্তু এই মুহূর্তে বিশ্বকাপে সবথেকে চর্চায় পিয়েরোঁই।

Follow Us