AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Harmanpreet Kaur: ভারতীয় ক্রিকেটে পালাবদল, অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন হরমনপ্রীত কৌর

Indian Cricket Team: দিন কয়েক আগেই এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনা জিতেছে ভারত। তারও কয়েক মাস আগে বিশ্বকাপ এসেছে মহিলাদের ঝুলিতে। এবার সেই দলের অধিনায়ক হরমনপ্ৰীত কৌর সরে দাঁড়ালেন ভারতের অধিনায়কের পদ থেকে।

Harmanpreet Kaur: ভারতীয় ক্রিকেটে পালাবদল, অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন হরমনপ্রীত কৌর
সরে দাঁড়ালেন হরমন।Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 06, 2026 | 12:03 PM
Share

কলকাতা : সকাল সকাল দুঃসংবাদ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সফল ও দীর্ঘদিনের অধিনায়ক হরমনপ্রীত কৌর ভারতের সব ধরণের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন। তাঁর কথায়, দলের প্রতি নিজের দায়িত্ব তিনি পালন করেছেন, এবার আবার তিনি শুধু ক্রিকেটের প্রতি ভালবাসা থেকেই খেলতে চান। আজ মঙ্গলবার, কিছুক্ষন আগে নিজের ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি নিজের সিদ্ধান্ত জানিয়েছেন। গুয়াহাটিতে বিসিসিআইয়ের বৈঠক হয় দিন কয়েক আগে। তার পরেই এই সিদ্ধান্ত হরমনের। সেই উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা, কোচ অমল মজুমদার।

সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন,“আজ আমি ভারতীয় মহিলা দলের সব ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি।” তিনি জানান, সিদ্ধান্তটি মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তাঁকে নিজের পারফরম্যান্স, ব্যক্তিগত ইচ্ছেকে অনেকটাই দূরে ঠেলে দিতে হয়েছে। তাঁর কথায়, দলের স্বার্থকে সর্বদা প্রাধান্য দিয়েছেন তিনি। কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, যা হয়ত সবাই সহজ ভাবে নেননি। তিনি লিখেছেন, “আমি মনে করি, আমি আমার দায়িত্ব পালন করেছি।” দলের নেতৃত্ব দেওয়ার সুযোগকে তিনি নিজের জন্য অত্যন্ত সম্মানের বলে উল্লেখ করেন। সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যানেজমেন্ট, বিসিসিআই ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করতে দেখা যায় তাঁকে। তবে অধিনায়কত্ব ছাড়লেও ভারতীয় দল থেকে সরছেন না তিনি। বরং, এবার নিজের খেলার দিকে আরও বেশি করে ফোকাস করবেন তিনি। তাঁর কথায়, “অধিনায়কত্ব শেষ, কিন্তু আমার যাত্রা জারি থাকবে।”

ভারতীয় দলের নেতৃত্বে হরমনের যাত্রা শুরু হয়েছিল ২০১২ সালে, গুয়াংঝুতে পাকিস্তানের বিরুদ্ধে একটি এশিয়া কাপের টি-টোয়েন্টি ম্যাচে। ২০১৬ সালে প্রথমবার তিনি টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন হন। এরপর ২০২২ সালে মিতালি রাজের অবসরের পর তিনি সব ফরম্যাটের দায়িত্ব পান। সূত্রের খবর, এবার হয়ত ভারতীয় দলের ক্যাপ্টেন করা হতে পারে স্মৃতি মন্ধানাকে।

Follow Us