AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL 2026-27: ইউটিউবে আইএসএল দেখিয়ে প্রথম সপ্তাহেই বাজিমাত, কোন ম্যাচ পেল সর্বোচ্চ ভিউ?

Indian Super League View: এই প্রথমবার ইউটিউবে স্ট্রিম করা হচ্ছে আইএসএল। একই সঙ্গে টিভিতে ম্যাচগুলি দেখা যাচ্ছে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। একই সঙ্গে ইউটিউবের সঙ্গে আপনি এই ম্যাচ দেখতে পারবেন সোনির নিজস্ব ওটিটি চ্যানেল সোনি লিভ-এ।

ISL 2026-27: ইউটিউবে আইএসএল দেখিয়ে প্রথম সপ্তাহেই বাজিমাত, কোন ম্যাচ পেল সর্বোচ্চ ভিউ?
আইএসএল ২০২৬-২৭Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 16, 2026 | 12:40 PM
Share

কলকাতা : আইএসএল-এর ১২ বছরের ইতিহাসে এই প্রথমবার সরাসরি ইউটিউবে ম্যাচ স্ট্রিম করা হয়েছে। ভারতের প্রথমসারির কোনও টুর্নামেন্টে এই প্রথমবার ইউটিউবে বিনামূল্যে দেখানো হচ্ছে। তবে এই নতুন পদক্ষেপের পর এই প্রথম রিপোর্ট কার্ড প্রকাশ্যে এসেছে। প্রথম সপ্তাহের পর কতটা সফল আইএসএল-এর নয়া পদক্ষেপ? জানা গিয়েছে এবার।

উদ্বোধনী সপ্তাহে ইউটিউবে মোট ৬.৫ কোটি ভিউ ও ৫ ম্যাচ মিলিয়ে ৫.২ কোটি দর্শকের কাছে পৌঁছে গেল আইএসএল। ২০২৬-২৭ মরসুম শুরু হয়েছে বেঙ্গালুরু এফসি বনাম স্পোর্টিং দিল্লির ম্যাচ দিয়ে। সেই ম্যাচটি ইউটিউবে ৮৯ লক্ষ ভিউ পেয়েছে। ম্যাচ চলাকালীন একসঙ্গে লাইভ ভিউ পৌঁছে গিয়েছিল প্রায় ৯০ হাজারে। অর্থাৎ সেই ম্যাচ একসময়ে দেখছিলেন ৯০ হাজার দর্শক। অন্যদিকে, ইংরেজি কমেন্ট্রি ফিডে সর্বোচ্চ পিক কনকারেন্ট ভিউয়ারশিপের নজির গড়েছে ইন্টার কাশি বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ। এই ম্যাচ একসঙ্গে সর্বোচ্চ প্রায় সাড়ে ৩ লক্ষ দর্শক দেখেছেন।

ইংরেজি ফিডে সর্বাধিক ভিউ পাওয়ার নিরিখে এগিয়ে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম মোহনবাগান এসজির ম্যাচ। এই ম্যাচ পেয়েছে ১ কোটি ৭০ লক্ষ ভিউ। হিন্দি ফিডেও দর্শকসংখ্যার নিরিখে শীর্ষে ছিল এই ম্যাচ। ফলে দেশের নানা ভাষাভাষীর ফুটবলপ্রেমীদের কাছে পৌঁছনোর ক্ষেত্রে বহুভাষিক সম্প্রচারের গুরুত্ব আরও বোঝা গিয়েছে। শুধু ভিউয়ের নিরিখেই নয়, অন্যদিকেও সাফল্য পেল লিগ কর্তৃপক্ষ। প্রথম সপ্তাহে ইউটিউবে নতুন করে ১ লক্ষ ২০ হাজার মানুষ সাবস্ক্রাইব করেছেন আইএসএল-এর ইউটিউব চ্যানেলকে।

এই প্রথমবার ইউটিউবে স্ট্রিম করা হচ্ছে আইএসএল। একই সঙ্গে টিভিতে ম্যাচগুলি দেখা যাচ্ছে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। একই সঙ্গে ইউটিউবের সঙ্গে আপনি এই ম্যাচ দেখতে পারবেন সোনির নিজস্ব ওটিটি চ্যানেল সোনি লিভ-এ। কিন্তু যেহেতু সোনি লিভ দেখতে গেলে আপনাকে একটা নির্দিষ্ট অঙ্ক পেমেন্ট করতে হবে, তাই অনেকের ম্যাচ দেখার লক্ষ্যে আইএসএল কর্তৃপক্ষ ইউটিউবকেও বিকল্প হিসেবে রেখেছে। যাতে আরও বেশি সংখ্যক ফুটবলপ্রেমীরা কাছে আইএসএল পৌঁছে যায় ও পছন্দমতো তাঁরা তাঁদের প্রিয় দলের খেলা দেখতে পারেন।

Follow Us