AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Javagal Srinath Metro: গ্যারেজে আছে বিএমডব্লিউ, স্কোডার গাড়ি, তবুও মেট্রোয় চড়েন ভারতীয় পেসার! দেখুন ভাইরাল ছবি!

Bengaluru Metro: বর্তমানে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রীনাথ। ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত ভারতীয় দলের হয়ে ৬৭টি টেস্ট খেলেছেন তিনি। নিয়েছেন ২৩৬টি উইকেট, গড় ৩০.৪৯। রয়েছে ১০টি ৫ উইকেট হল ও একটি ১০ উইকেট হল।

Javagal Srinath Metro: গ্যারেজে আছে বিএমডব্লিউ, স্কোডার গাড়ি, তবুও মেট্রোয় চড়েন ভারতীয় পেসার! দেখুন ভাইরাল ছবি!
জাভাগল শ্রীনাথ।Image Credit: Owen Humphreys - PA Images/PA Images via Getty Images, X
| Edited By: | Updated on: Aug 31, 2026 | 4:21 PM
Share

দিল্লি: তিনি ক্রিকেট ছেড়েছেন বহুকাল। তবুও ক্রিকেটের সঙ্গে যুক্ত এখনও। নিয়মিত ম্যাচ রেফারি হন জাতীয় থেকে আইপিএলের ম্যাচে। তবে এবার অন্য কারণে চর্চায় এলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাভাগল শ্রীনাথ। সম্প্রতি জনপ্রিয় অ্যাপ লিংকডইনে একটি ছবি ভাইরাল হয়েছে, যা সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে বিলাসবহুল গাড়ির বদলে সাধারণ যাত্রীদের সঙ্গে বেঙ্গালুরু মেট্রোতে সফর করতে দেখা গিয়েছে। তাঁর এই সাদামাটা লাইফস্টাইলই মন জিতে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের।

ছবিতে দেখা যায়, মেট্রো কোচের এক কোণে দাঁড়িয়ে আছেন শ্রীনাথ। এক হাতে তাঁর ট্রলি ব্যাগ, পরনে আকাশি নীল শার্ট ও ডেনিম জিন্স। পায়ে ছিল বাদামি রঙের সেমি ফর্মাল ব্রগ জুতো। শ্রীনাথের এই সাধারণ জীবনযাপনের প্রশংসায় সরব নেটিজেনরা। দেশের হয়ে এত সফল হওয়ার পরেও মানুষের মতো মেট্রোতে যাতায়াত করায় তিনি যে কতটা সরল – সেই নিয়েই কথা বলছেন নেটিজেনরা।

বর্তমানে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রীনাথ। ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত ভারতীয় দলের হয়ে ৬৭টি টেস্ট খেলেছেন তিনি। নিয়েছেন ২৩৬টি উইকেট, গড় ৩০.৪৯। রয়েছে ১০টি ৫ উইকেট হল ও একটি ১০ উইকেট হল। ওডিআইতেও ২২৯টি ম্যাচে নিয়েছেন ৩১৫টি উইকেট। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় দশম স্থানে তিনি। তাঁর কথায়, “আইপিএল গুরুত্বপূর্ণ হলেও টেস্ট ক্রিকেটের গুরুত্ব অপরিসীম।

তাঁর মতে, টেস্ট ক্রিকেটই আসল ক্রিকেট। তরুণ ক্রিকেটারদের দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে মনোযোগ দেওয়া উচিত ও পাশাপাশি টি-টোয়েন্টিও খেলা যেতে পারে। ক্রিকেট মাঠে একসময় আগুন ঝরানো পেসারের মেট্রোতে সাধারণ যাত্রীর মতো সফরের ছবি তাই শুধু তাঁর সরলতার পরিচয় দিচ্ছে না, বরং তারকা হয়েও মাটির কাছাকাছি থাকার এক সুন্দর উদাহরণ। প্রসঙ্গত, আজ আবার তাঁর জন্মদিনও।

Follow Us