AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Neeraj Chopra: নীরজ চোপড়ার হোমকামিং, ৩ বছর পর পারফর্ম করবেন ভারতের মাটিতে

১০ মে টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া দোহা ডায়মন্ড লিগে পারফর্ম করবেন। তারপর দেশে ফিরে আসবেন। তারপর ভারতের ঘরোয়া ইভেন্টে অংশ নেবেন। ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার পার্সোনাল বেস্ট ৮৯.৯৪ মিটার। নীরজের স্বপ্ন ৯০ মিটার জ্যাভলিন থ্রো করার।

Neeraj Chopra: নীরজ চোপড়ার হোমকামিং, ৩ বছর পর পারফর্ম করবেন ভারতের মাটিতে
Neeraj Chopra: নীরজ চোপড়ার হোমকামিং, ৩ বছর পর পারফর্ম করবেন ভারতের মাটিতেImage Credit: Neeraj Chopra X
| Updated on: May 08, 2024 | 4:05 PM
Share

কলকাতা: আর মাত্র একদিন পর দোহাতে হিরের খোঁজে নামবেন ভারতের হিরের টুকরো ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। ১০ মে টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া দোহা ডায়মন্ড লিগে পারফর্ম করবেন। তারপর দেশে ফিরে আসবেন। তারপর ভারতের ঘরোয়া ইভেন্টে অংশ নেবেন। দীর্ঘ ৩ বছর পর ভারতের মাটিতে জাতীয় ফেডারেশন কাপে অংশ নিতে চলেছেন পানিপতের ছেলে নীরজ।

২৬ বছর বয়সী সুপারস্টার নীরজ চোপড়া ডায়মন্ড লিগের দোহা পর্ব শেষ করে দেশে ফিরে আসবেন। ভুবনেশ্বরে ১২ থেকে ১৫ মে অনুষ্ঠিত হবে জাতীয় ফেডারেশন কাপ। তিন বছর পর ভারতের মাটিতে ঘরোয়া টুর্নামেন্টে খেলবেন নীরজ। আসন্ন ন্যাশানাল ফেড কাপে নীরজ চোপড়ার সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে কিশোর কুমার জেনাকেও। হানঝাউ এশিয়ান গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো-তে সোনা জিতেছিলেন নীরজ। আর রুপো পেয়েছিলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার কিশোর কুমার জেনা।

ভারতীয় অ্যাথলেটিক ফেডারেশনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া সাইট X এ লেখা হয়েছে, ‘নথিভুক্ত অ্যাথলিটদের তালিকা অনুযায়ী নীরজ চোপড়া ও কিশোর কুমার জেনা ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেবেন, যা ১২ মে থেকে ভুবনেশ্বরে শুরু হবে।’ পাশাপাশি নীরজ চোপড়ার কোচ ক্লাউস বার্টোনিটজ জানিয়েছেন, ভুবনেশ্বরে হতে চলা ফেডারেশন কাপে খেলবেন ভারতের সোনার ছেলে।

২০২১ সালের ১৭ মার্চ শেষ বার জাতীয় ফেডারেশন কাপে অংশ নিয়েছিলেন নীরজ চোপড়া। সেখানে তিনি ৮৭.৮০ মিটার জ্যাভলিন থ্রো করেছিলেন। টোকিও অলিম্পিকে সোনা জয়ের পাশাপাশি ২০২২ সালে ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন হয়েছিলেন নীরজ। ২০২৩ সালে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। ডায়মন্ড লিগের তিনটি লেগে জিতেছিলেন তিনি। ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছিলেন নীরজ। তাঁর পার্সোনাল বেস্ট ৮৯.৯৪ মিটার। নীরজের স্বপ্ন ৯০ মিটার জ্যাভলিন থ্রো করার।

Follow Us
'ভোট থেকে জাহাঙ্গিরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত'
'ভোট থেকে জাহাঙ্গিরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত'
বাড়ি তৈরির টক্করে পিছিয়ে নেই পুলিশও—একজন ওসির কত আয় হতে পারে?
বাড়ি তৈরির টক্করে পিছিয়ে নেই পুলিশও—একজন ওসির কত আয় হতে পারে?
সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার শুরুর ছাড়পত্র মিলল অবশেষে...
সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার শুরুর ছাড়পত্র মিলল অবশেষে...
মাছের ভেড়ি ঘিরে সংঘর্ষ, পুলিশকেই আক্রমণ করেছিলেন! গ্রেফতার শ্রীদাম
মাছের ভেড়ি ঘিরে সংঘর্ষ, পুলিশকেই আক্রমণ করেছিলেন! গ্রেফতার শ্রীদাম
অভিষেকের ২১টি সম্পত্তির প্ল্যান জমা করার নির্দেশ পুরসভার: সূত্র
অভিষেকের ২১টি সম্পত্তির প্ল্যান জমা করার নির্দেশ পুরসভার: সূত্র
জাহাঙ্গিরের এলাকায় অভিষেকের দেখা নেই, রোড শো করলেন শুভেন্দু
জাহাঙ্গিরের এলাকায় অভিষেকের দেখা নেই, রোড শো করলেন শুভেন্দু
অভিষেকের বিশাল অট্টালিকার অনুমোদন ও নির্মাণ নথি যাচাই করছে পুরসভা
অভিষেকের বিশাল অট্টালিকার অনুমোদন ও নির্মাণ নথি যাচাই করছে পুরসভা
ফলতায় ‘ওয়াকওভার’ দিল 'পুষ্পা', ভোটেই লড়বেন না জাহাঙ্গির
ফলতায় ‘ওয়াকওভার’ দিল 'পুষ্পা', ভোটেই লড়বেন না জাহাঙ্গির
'বস বস বলে সব ভিডিয়ো আসত', পুষ্পা ঝুকল কেন, প্রশ্ন কুণালের
'বস বস বলে সব ভিডিয়ো আসত', পুষ্পা ঝুকল কেন, প্রশ্ন কুণালের
এমন কী হল? ভোটেই লড়বেন না সেই জাহাঙ্গি?
এমন কী হল? ভোটেই লড়বেন না সেই জাহাঙ্গি?