AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026, Portugal vs Croatia : আজ হারলেই বিশ্বকাপ থেকে বিদায়, দলকে বিশেষ বার্তা দিলেন সিআর সেভেন!

Cristiano Ronaldo: কঙ্গোর বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করেছেন রোনাল্ডো। তারই পাশাপাশি বিশ্বকাপে হয়ে তাঁর হয়ে গেল মোট ১০ গোল। কলম্বিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন রোনাল্ডো। তাঁর প্রতিদ্বন্দ্বী লিও মেসির গোলসংখ্যা ইতিমধ্যেই ১৯।

FIFA World Cup 2026, Portugal vs Croatia : আজ হারলেই বিশ্বকাপ থেকে বিদায়, দলকে বিশেষ বার্তা দিলেন সিআর সেভেন!
সি আর সেভেন!Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 02, 2026 | 5:42 PM
Share

আমেরিকা : আজ মরণবাঁচন ম্যাচে মুখোমুখি পর্তুগাল ও ক্রোয়েশিয়া (Portugal vs Croatia)। রাউন্ড অফ ৩২-এর (Round of 32) ম্যাচে আজ একে অপরের বিরুদ্ধে নামবেন রোনাল্ডো (Cristiano Ronaldo) ও লুকা মদ্রিচ (Luka Modric)। যে দল আজ হারবে, তারই বিদায় ঘটে যাবে বিশ্বকাপ (FIFA World Cup 2026) থেকে। আজ ভারতীয় সময় ভোর সাড়ে চারটে থেকে দেখা যাবে এই ম্যাচ। তবে, এবার এই গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে দলকে বিশেষ বার্তা দিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে রোনাল্ডো লিখেছেন, Façam-nos sentir em casa 🇵🇹 । এর অর্থ – আমাদের ঘরের (পোস্টে ঘরের মাঠ বোঝানো হয়েছে) মতো অনুভূতি দিন। একই সঙ্গে পর্তুগাল সমর্থকদের সেলিব্রেশনের ছবি দিয়েছেন রোনাল্ডো। আজকের ম্যাচটি আরও একটি কারণে স্পেশাল। কারণ, আজকের দিনে প্রয়াত হয়েছিলেন পর্তুগাল দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য দিয়েগো জোটা। তাই আজ তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাতে জিততেই হবে পর্তুগালকে। গ্ৰুপ পর্বে ইতিমধ্যেই নিজের ২৫টি বিশ্বকাপ ম্যাচ খেলে ফেলছেন ক্রিশ্চিয়ানো। ছুঁয়েছেন জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউজের রেকর্ড। এখন সামনে, শুধুই লিও মেসি।

কঙ্গোর বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করেছেন রোনাল্ডো। তারই পাশাপাশি বিশ্বকাপে হয়ে তাঁর হয়ে গেল মোট ১০ গোল। কলম্বিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন রোনাল্ডো। তাঁর প্রতিদ্বন্দ্বী লিও মেসির গোলসংখ্যা ইতিমধ্যেই ১৯। তবে রোনাল্ডোর উপর প্রচন্ড প্রেশার কারণ তাঁর দলে ইগোর লড়াই অনেক। মাঠে ও মাঠের বাইরে – দুই ক্ষেত্রেই লড়ছেন রোনাল্ডো। উল্টোদিকে আজ শেষ ম্যাচ হতে পারে মদ্রিচেরও। ২০১৮ সালে ক্রোয়েশিয়া ফাইনাল খেলেছিল, কিন্তু হেরে গিয়েছিল ফ্রান্সের কাছে। এই বছরে মদ্রিচের কাছে শেষ সুযোগ নিজের দলকে বিশ্বকাপ দেওয়ার। আজ যেই হারবে, তার দলের কাছেই একটা অপূর্ণতা থাকবে বিশ্বকাপ না দিতে পারা।

Follow Us