AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PV Sindhu: সুইস ওপেন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু

PV Sindhu: ২০২২ সালে সৈয়দ মোদী আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছিন পিভি সিন্ধু। এ বার বছরের দ্বিতীয় খেতাব।

PV Sindhu: সুইস ওপেন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু
সুইস ওপেনের ট্রফি হাতে সিন্ধুImage Credit: Twitter
| Edited By: | Updated on: Mar 27, 2022 | 4:58 PM
Share

ব্যাসেল: অবশেষে সাফল্য ধরা দিল পিভি সিন্ধুর (PV Sindhu) ব়্যাকেটে। বছরের দ্বিতীয় খেতাব অলিম্পিকে জোড়া পদক জয়ী ভারতীয় শাটলারের। সুইস ওপেনের (Swiss Open) ফাইনালে ঝলসে উঠল পিভি সিন্ধুর ব়্যাকেট। থাইল্যান্ডের প্রতিপক্ষ বুসাননকে স্ট্রেট গেমে উড়িয়ে প্রথমবার সুইস ওপেনের খেতাব জিতলেন হায়দরাবাদি শাটলার। খেলার ফল ২১-১৬, ২১-৮। প্রতিপক্ষকে কোর্টে দাঁড়াতেই দেননি সিন্ধু। এর আগে ভারতীয় মহিলা শাটলারদের মধ্যে সাইনা নেহওয়াল (Saina nehwal) পরপর দুবার চ্যাম্পিয়ন হয়েছিলেন সুইস ওপেনে। ২০১১ ও ২০১২ সালে। অনেকটা এগিয়ে থেকেই ফাইনালের মঞ্চে নেমেছিলেন পিভি সিন্ধু। থাইল্যান্ডের প্রতিপক্ষ বুসাননের বিরুদ্ধে তাঁর রেকর্ড ছিল দুরন্ত। এর আগে মোট ১৩ বার দেখা হয়েছিল দুই শাটলারের। সিন্ধু জিতেছিলেন ১২ বার। একবার জিতেছিলেন বুসানন। সপ্তাহ দুয়েক আগেই জার্মান ওপেনের ফাইনালে দেখা হয়েছিল দুজনের। সিন্ধু সেই ম্যাচটা জিতেছিলেন ২১-৮, ২১-৭ গেমে।

সেই দাপটা আজও দেখালেন অলিম্পিকে (Olympic) জোড়া পদকজয়ী সিন্ধু। প্রথম গেমে কিছুটা হলেও লড়াই করেছেন বুসানন (Busanan)। কিন্তু দ্বিতীয় গেমে সিন্ধুর দাপটের সামনে দাঁড়াতেই পারলেন না থাইল্যান্ডের শাটলার। প্রথম থেকেই একটা বিষয় পরিস্কার করে দেন সিন্ধু, ছবারের চেষ্টায় যে সুইস ওপেন তাঁর অধরা থেকেছে, সপ্তমবার সেটা আর হতে দিতে চান না। ফাইনালের থেকেও সেমিফাইনাল ও কোয়ার্টার ফাইনালে, তুলনায় অনেক বেশি কঠিন প্রতিপক্ষকে হারিয়েছেন সিন্ধু। তাই আজকের ফাইনালটা জিততে না পারলে সেটা অঘটনই হত তাঁর কাছে।

গত দুই সপ্তাহে জার্মান ওপেন ও অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে খুব একটা ভালো ফল করতে পারেননি সিন্ধু। ২০২২ সালে সৈয়দ মোদী আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছিন পিভি সিন্ধু। এবার বছরের দ্বিতীয় খেতাব। গত বছরও সুইস ওপনের ফাইনালে উঠেছিলেন সিন্ধু। কিন্তু স্পেনের ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে হারতে হয়েছিল সিন্ধুকে। এবার সেই অক্ষেপটা পূরণ করতে পারলেন ভারতীয় ব্যাডমিন্টনের রানি।

আরও পড়ুন : ICC Women’s World Cup 2022: ‘সব কিছুর একটা শেষ থাকে’, কিসের ইঙ্গিত দিলেন মিতালি

আরও পড়ুন: Christian Eriksen: হৃদরোগে আক্রান্ত হওয়ার ৯ মাস পর স্বপ্নের প্রত্যাবর্তন

Follow Us