AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Sri Lanka : চোটের কারণে নেই কুশল ও নিশঙ্কা, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা শ্রীলঙ্কার!

SL: ভারত-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলা হবে ১৫-১৯ আগস্ট গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে । এই সিরিজটি ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ। কিন্তু একটাই সুবিধে, এই দুই ব্যাটারই লম্বা রেসের ঘোড়া। দুজনেই বড় ইনিংস খেলার ক্ষমতা রাখেন। কিন্তু, তাঁদের না থাকা ব্যাকফুটে ফেলে দিল শ্রীলঙ্কাকে।

India vs Sri Lanka : চোটের কারণে নেই কুশল ও নিশঙ্কা, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা শ্রীলঙ্কার!
শ্রীলঙ্কা ক্রিকেট দলImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 12, 2026 | 4:48 PM
Share

গল : আগামী ১৫ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট। গলে শুরু হবে প্রথম টেস্ট। এর মধ্যেই প্রথম টেস্টের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। অভিজ্ঞ উইকেটকিপার নিরোশান ডিকওয়েলা একদিকে যেমন দলে ফিরেছেন, তেমনই দল থেকে বাদ পড়েছেন কুশল মেন্ডিস। এই টেস্ট ম্যাচটি ডব্লিউটিসি সার্কেলের অন্তর্গত, ফলে এই ম্যাচে যে দল হারবে, তারা ডব্লিউটিসি জয়ের পথে একধাপ পিছিয়ে পড়বে।

চোটের কারণে দল থেকে বেরিয়ে গিয়েছেন কুশল। এমনকি ব্যাটার পাথুম নিশঙ্কাকেও প্রথম টেস্টের দল থেকে বাদ রাখা রয়েছে। তুলনায় কুশল মেন্ডিসের চোট গুরুতর। তাঁর দ্বিতীয় টেস্টেও খেলার সম্ভাবনা খুব একটা নেই। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার সময় চোট পেয়েছিলেন মেন্ডিস। তাঁর চোট এখনও না সারার ফলে বিপাকে পড়েছে শ্রীলঙ্কা। তিনি উইকেটকিপার হিসেবেও খেলেন কিন্তু তাঁর না থাকার ফলে এবার ডিকওয়েলাই কিপিং করতে পারবেন। অন্যদিকে কব্জিতে চোট লেগেছিল নিশঙ্কার। তিনিও চোটে কাবু। তবে লঙ্কা ব্রিগেড আশা করছে, দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন তিনি। দলে ব্যাটিং বিভাগ সামলাবেন লাহিরু উদারা, নিশান মধুশঙ্কা, দীনেশ চন্ডিমল, পাসিন্দু সুরিয়াবন্দরা ও সোনাল দিনুষা। তিনজন বিশেষজ্ঞ স্পিনার রয়েছেন দলে। তাঁরা হলেন, রমেশ মেন্ডিস, প্রবাথ জয়সূর্য, কেশারা নুয়ান্থা। পেস বিভাগ সামলাবেন মিলন রত্নায়েকে, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো ও দিলশান মধুশঙ্কা।

ভারত-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলা হবে ১৫-১৯ আগস্ট গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে । এই সিরিজটি ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ। কিন্তু ভারতের কাছে একটাই সুবিধে, এই দুই ব্যাটারই লম্বা রেসের ঘোড়া। দুজনেই বড় ইনিংস খেলার ক্ষমতা রাখেন। কিন্তু, তাঁদের না থাকা ব্যাকফুটে ফেলে দিল শ্রীলঙ্কাকে। এবার ভারত কি এই দুই টেস্ট জিতে ডব্লিউটিসি ফরম্যাটে ভাল জায়গায় যাবে, সেই দিকেই নজর রাখবেন ভারতীয় সমর্থকরা।

শ্রীলঙ্কা স্কোয়াড :ধনঞ্জয় ডি সিলভা (অধিনায়ক), লাহিরু উদারা, নিশান মধুশঙ্কা, কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), দীনেশ চন্ডিমল, পাসিন্দু সুরিয়াবন্দরা, সোনাল দিনুশা, নিরোশন ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, প্রবাত জয়সূর্য, কেশরা নুয়ান্থা, মিলন রত্নায়েকে, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো ও দিলশান মধুশঙ্কা।

Follow Us
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?