AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2026 Qualifier 1, RCB vs GT: আজ জিতলেই ফাইনাল, অতীতের বদলা নিতে মরিয়া কোহলিরা!

RCB vs GT: আইপিএল গ্ৰুপ পর্বে দুই দলই নিজেদের যাত্রা শেষ করেছে ১৮ পয়েন্টে। তবে রান রেটে এগিয়ে থাকার জন্য এক নম্বর দল হিসেবে কোয়ালিফায়ার ওয়ান খেলছে আরসিবি। আজ যে দল জিতবে, সেই চলে যাবে ফাইনালে। পরাজিত দলকে অপেক্ষা করতে হবে আগামীকাল আয়োজিত সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের বিজয়ী দলের জন্য।

IPL 2026 Qualifier 1, RCB vs GT: আজ জিতলেই ফাইনাল, অতীতের বদলা নিতে মরিয়া কোহলিরা!
RCB Face Gujarat Titans in Dharamshala for a Spot in the Final.Image Credit: PTI
| Edited By: | Updated on: May 26, 2026 | 1:14 PM
Share

ধরমশালা : এমন সুখের দিন বহুকাল আসেনি আরসিবি (Royal Challengers Bengaluru) শিবিরে। ২০২০-২০২৬, এই ৭ আইপিএল মরশুমে ৬ বার প্লেঅফ খেলছে বিরাট কোহলিদের (Virat Kohli) আরসিবি। এর মধ্যেই গত বছরে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছেন কোহলিরা। তবে আজ আবার প্রথম কোয়ালিফায়ারে (Qualifier 1) গুজরাট টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে ধরমশালায় (Dharamshala Stadium) নামবেন রজত পাতিদাররা (Rajat Patidar)। এই গুজরাটের বিরুদ্ধেই অতীতে প্লেঅফ থেকে ছিটকে যেতে হয়েছিল আরসিবিকে। তবে আজ পাহাড়ের কোলে নৈসর্গিক দৃশ্যের মুখোমুখি হয়ে আইপিএল উপভোগ করতে চলেছেন সমর্থকরা।

আইপিএল গ্ৰুপ পর্বে দুই দলই নিজেদের যাত্রা শেষ করেছে ১৮ পয়েন্টে। তবে রান রেটে এগিয়ে থাকার জন্য এক নম্বর দল হিসেবে কোয়ালিফায়ার ওয়ান খেলছে আরসিবি। আজ যে দল জিতবে, সেই চলে যাবে ফাইনালে। পরাজিত দলকে অপেক্ষা করতে হবে আগামীকাল আয়োজিত সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের বিজয়ী দলের জন্য। সেই দুই দল খেলবে কোয়ালিফায়ার ২। আরসিবি ও গুজরাট – অতীতে মোট ৮ সাক্ষাতে দুই দলই জিতেছে ৪টি করে ম্যাচ। তবে আজকের ম্যাচ নিয়ে ইতিমধ্যেই আগ্রহী ভক্তরা।

ধরমশালায় সচরাচর বল সুইং করে। তাহলে আজ আরসিবির হয়ে সুবিধে পাবেন জোশ হ্যাজলউড, ভুবনেশ্বর কুমাররা। গুজরাটের পেস ডিপার্টমেন্ট সামলাবেন মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা, প্রসিদ্ধ কৃষ্ণারা। আরসিবির ব্যাটিং বিভাগ বেশ শক্তিশালী। খুব সম্ভবত, আজ আবার ফিরতে চলেছেন ফিল সল্ট। তাহলে বিরাট কোহলির সঙ্গে ওপেন করবেন সল্ট। তিনি নামবেন দেবদত্ত পাডিক্কাল, যিনি ধারাবাহিক সফল আরসিবির জার্সিতে। তারপর রয়েছেন অধিনায়ক রজত পাতিদার, টিম ডেভিড, রোমারিও শেপার্ড, জিতেশ শর্মারা। এই ৭-৮ জনের উপরেই নির্ভর আরসিবির ব্যাটিং বিভাগ। বলে রয়েছেন জোশ হ্যাজলউড, ভুবনেশ্বর কুমারের মত পেসাররা, যে ভুবনেশ্বর আইপিএলে এই মুহূর্তে বেগুনী টুপির মালিক। এছাড়াও দলে খেলছেন রসিখ সালাম দার। স্পিন বিভাগ সামলাবেন ক্রুণাল পান্ডিয়া, সুয়শ শর্মারা। উল্টোদিকে গুজরাট দলে রয়েছেন জেসন হোল্ডার, যাঁর পারফরম্যান্সের ফলে আরসিবি বনাম গুজরাটের প্রথম সাক্ষাতে হারতে হয়েছিল বিরাটদের।

আরসিবিকে সমস্যায় ফেলবে সাই সুদর্শন ও শুবমান গিলের ওপেনিং জুটি, যাঁরা আইপিএল ২০২৬ এর সবথেকে সফল জুটির তালিকায় প্রথম সারিতে থাকবেন। এই আইপিএলের কমলা টুপির মালিকও সুদর্শন। তালিকার দুই নম্বরে রয়েছেন শুবমান গিল। তবে এই জুটি যেকোনও দিন ক্লিক করে গেলেই অস্বস্তির কারণ হবে বিপক্ষ দলের। গুজরাটের স্পিন বিভাগ সামলানোর দায়িত্বে রয়েছেন রশিদ খান। সুতরাং, দুই দলের লড়াইই আজ হতে চলেছে সমানে সমানে। কিন্তু আজকের ম্যাচ ঘিরে রয়েছে বৃষ্টির আশঙ্কাও। যদি আজ ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়, তাহলে ফাইনাল খেলবে আরসিবি কারণ গ্ৰুপ পর্বের শেষে তারা প্রথম স্থানে শেষ করেছে। তবে সমর্থকরা চান, আজ খেলা হোক এবং যোগ্য দল ফাইনাল খেলুক। কিন্তু, আজ আরসিবি জিতুক, এটাই চান আরসিবি ভক্তরা।

Follow Us