AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BCCI, IND vs AFG Squad: আফগানিস্তান সিরিজের দল ঘোষণা ভারতের, দলে সুযোগ পেলেন একঝাঁক নতুন মুখ!

BCCI: আইপিএলে ভাল খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন বেশ কিছু ক্রিকেটার। এঁরা হলেন প্রিন্স যাদব, হর্ষ দুবে ও গুরনূর ব্রার। মূলত, আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে তাঁরা সুযোগ পেয়েছেন। এই সিরিজে নেই জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, জাড্ডু। দলে সুযোগ পাননি হর্ষিত রানাও।

BCCI, IND vs AFG Squad: আফগানিস্তান সিরিজের দল ঘোষণা ভারতের, দলে সুযোগ পেলেন একঝাঁক নতুন মুখ!
Ishan Kishan Rewards for IPL Form.Image Credit: Getty Images
| Edited By: | Updated on: May 19, 2026 | 6:36 PM
Share

কলকাতা : চলছে আইপিএল (IPL 2026)। এর মধ্যেই আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে টেস্ট ম্যাচ (Test Match) ও ওয়ান ডে (ODI) সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। ওয়ান ডে দলে ফিরেছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। একদিনের দলে প্রত্যাবর্তন হয়েছে ঈশান কিষানের (Ishan Kishan)। ৬ থেকে ১০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ভারত (Team India)। আবার ১৪, ১৭, ২০ জুন – তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে।

আইপিএলে ইদানিং ভাল ফর্মে রয়েছেন ঈশান। গতকাল চেন্নাইয়ের বিরুদ্ধে খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস। তাঁর আইপিএলে এই ধারাবাহিক ফর্মই তাঁকে ফেরাল ওয়ান ডে দলে। ২০২৩ সালে শেষবার জাতীয় দলের জার্সিতে ওয়ান ডে ম্যাচ খেলেছেন ঈশান। ইদানিং একদমই ব্যর্থ ঋষভ পন্থ। তাই তাঁর উপর আস্থা হারিয়ে ঈশানকে সুযোগ দিচ্ছেন অজিত আগরকর ও গৌতম গম্ভীররা। এর আগে লোকেশ রাহুলও জাতীয় দলের উইকেট কিপিং করতেন। দুই বছর আগে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন ঋষভ পন্থ। ওয়ান ডে দলে রয়েছেন রোহিত শর্মাও। সম্প্রতি আইপিএলে চোটে ভুগেছেন রোহিত। তবুও ২০২৭ বিশ্বকাপের আগে তাঁকে দলে সুযোগ দিয়েছে বিসিসিআই। এছাড়াও দলে এসেছেন হার্দিকও। এই সময়ে চোটের কবলে ভুগছেন হার্দিকও। তবে শোনা গিয়েছে, আইপিএলের মাঝে ফিটনেস ফিরে পেলেই তাঁদের খেলানো হবে। একদিনের দলে সুযোগ পেয়েছেন নিতীশ রেড্ডিও।

আইপিএলে ভাল খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন বেশ কিছু ক্রিকেটার। এঁরা হলেন প্রিন্স যাদব, হর্ষ দুবে ও গুরনূর ব্রার। মূলত, আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে তাঁরা সুযোগ পেয়েছেন। এই সিরিজে নেই জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, জাড্ডু। দলে সুযোগ পাননি হর্ষিত রানাও। এর ফলেই নব্য ক্রিকেটারদের সুযোগ দেওয়া হচ্ছে ভারতীয় দলে। গুরনূর ও হর্ষ টেস্ট দলেও সুযোগ পেয়েছেন। বহুদিন পর ওডিআই দলে ফিরলেন অর্শদীপ সিংও। সব মিলিয়ে, আবার রো-কোকে মাঠে দেখতে উদগ্রীব ভক্তরা।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?