AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma Retirement: রবিবার লর্ডসেই কি ভারতীয় জার্সিতে বিদায় রোহিতের? বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই!

Indian Cricket: গত বছরেই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় রোহিতকে। তারপর তিনি ১৩টি ওয়ান ডে ম্যাচে ৫৬৩ রান করেছেন। শতরান একটি, অর্ধ শতরান চারটি। সূত্রের খবর, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর এই মুহূর্তে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন ও কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছেন তিনি।

Rohit Sharma Retirement: রবিবার লর্ডসেই কি ভারতীয় জার্সিতে বিদায় রোহিতের? বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই!
রোহিত শর্মাImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 17, 2026 | 12:09 AM
Share

লন্ডন : ভারতীয় ক্রিকেটের আকাশে দুর্যোগের ঘনঘটা। বিদায় হতে পারে হিটম্যান রোহিত শর্মার (Rohit Sharma)। খুব সম্ভবত আগামী ১৯ জুলাই ২০২৬, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচই হতে চলেছে রোহিতের ভারতীয় জার্সিতে শেষ ম্যাচ। বিভিন্ন সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি ইংল্যান্ড সিরিজের (England vs India) পর আর এই ভারতীয় ওপেনারকে নিজেদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অন্তর্গত করতে ইচ্ছুক নন নির্বাচকরা। ফলত, ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ICC Cricket World Cup 2027) আগেই বিদায় ঘটে যেতে পারে তাঁর।

সূত্রের খবর, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর এই মুহূর্তে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন ও কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছেন তিনি। দুজনের মাথাতেই এই মুহূর্তে রোহিতের নাম নেই। বিসিসিআই এর এক সূত্রের মতে, বোর্ড চায়, এই মুহূর্তে যশস্বী জয়সোয়ালের মত তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে। বিশ্বকাপ ২০২৭ এর আগে ভারতের হাতে রয়েছে কমপক্ষে ২০টি ম্যাচ, যার জন্য তাঁরা পাখির চোখ করেছেন রাজস্থান রয়্যালসের এই ওপেনারকে।

নির্বাচকদের বিশ্বাস, আগামী বড় টুর্নামেন্টগুলির আগে যশস্বীকে ওপেনার হিসেবে নিয়মিত সুযোগ দেওয়া জরুরি। তাঁর জায়গায় রোহিতকে খেললে তরুণ বাঁ হাতি ব্যাটারির অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ কমে যাবে। এমনকি কোহলিকেও নিজেদের আতসকাঁচের তলায় ফেলেছেন নির্বাচকরা। তবে কোহলির ফর্ম ও ফিটনেস চমৎকার, তাই তাঁর জায়গা নিয়ে কোনও প্রশ্ন তুলছেন না কেউই।

গত বছরেই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় রোহিতকে। তারপর তিনি ১৩টি ওয়ান ডে ম্যাচে ৫৬৩ রান করেছেন। শতরান একটি, অর্ধ শতরান চারটি। বিসিসিআইয়ের এক সূত্রের মতে,“রোহিতকে কেউ অবসর নিতে বলছে না। তবে ওর ফর্ম দেখে মনে হয়েছে, ওর একটু মানসিক স্বস্তি দরকার। চাপ নিয়েই খেলছে রোহিত। ওকে কোচ একটু সময় দিতে চান, যাতে ওর মানসিক স্বস্তি ফিরে আসে। কোচ জানেন, রোহিতের মতো খেলোয়াড়রা একাই ম্যাচের রং বদলে দিতে সক্ষম।” তবে তিনি এও জানিয়েছেন,“আমরা বর্তমান পরিস্থিতির উপর আস্থা রাখছি। আমরা চাই সিনিয়র ক্রিকেটাররা শান্তিতে খেলুক। এখন বিশেষ কিছু ভাবছি না।”

এখন রোহিতের বয়স ৩৯। ২০২৭ বিশ্বকাপের সময় হবে ৪১। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে চলা সেই বিশ্বকাপে তাঁর পক্ষে শারীরিক খাটুনি খাটা কঠিন হওয়ার সম্ভাবনা বেশি। তবুও, দেশের জার্সিতে তিনি শুধুমাত্র ওয়ান ডে খেললেও ২০২৭ বিশ্বকাপে খেলার জন্য প্রাণপাত পরিশ্রম করছেন হিটম্যান। সম্প্রতি, ১৪ কেজি ওজন কমিয়েওছিলেন এই মুম্বইকর।

তবে, যদি সত্যিই আগামী রবিবার রোহিতের শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়, তাহলে ভারতীয় ক্রিকেট থেকে বিদায় নেবেন এমন এক মানুষ, যিনি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলেন। যিনি সাফল্য দিয়েছেন, আবার ব্যর্থতাও ধরা দিয়েছে তাঁর হাতেই। তাঁর অধিনায়কত্বেই ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছে। আবার তিনিই দিয়েছেন ২০২৪-এর টি টোয়েন্টি বিশ্বকাপ। তাঁর হাত ধরেই এসেছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। তবু, ওয়ানডে বিশ্বকাপ নামক মঞ্চে তাঁর দেখা কি আর পাওয়া যাবে? উত্তর জানা যাবে আগামী ১৯ জুলাই ২০২৬।

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!