Sobhana Mostary: বাংলাদেশ নারী ক্রিকেটে নতুন ইতিহাস, অজিভূমে সেঞ্চুরি সোভানা মোস্তারির
Bangladesh Womens Cricket: শোভানার এই কৃতিত্ব কেবল নারী ক্রিকেটেই সীমাবদ্ধ থাকে নি। মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিদ হাসান তামিমের পর তৃতীয় বাংলাদেশী ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন শোভান। যদিও ম্যাচ হেরে গিয়েছে বাংলাদেশ কিন্তু শোভানার লড়াই তাঁকে ঐতিহাসিক পর্যায়ে নিয়ে গিয়েছে।

ব্রিসবেন: অস্ট্রেলিয়ায় চলছে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের ওডিআই সিরিজ। এই সিরিজের দ্বিতীয় ম্যাচে এক দুর্দান্ত সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন শোভানা মোস্তারি। বাংলাদেশ দল বিপর্যয়ে পড়ার পর একার হাতে ইনিংস সামলালেন শোভানা। এর ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশ নারী ক্রিকেটার হয়েছেন তিনি। পাশাপাশি, ফারজানা হক পিংকি ও নিগার সুলতানা জ্যোতির পর ৩য় বাংলাদেশি নারী হিসেবে ওয়ানডেতে শতরানের এক মাইলফলক স্পর্শ করলেন শোভানা।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ ২ ওভারের মধ্যে ৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার দুই পেসার মেগান শাট ও কিম গার্থের বিধ্বংসী বোলিংয়ের সামনে একে একে আউট হয়ে ফেরেন ফারজানা হক, শারমিন আক্তার ও শারমিন সুলতানা। এই অবস্থায় অধিন্যায়ক নিগার সুলতানা জ্যোতিকে সঙ্গে নিয়ে এক অসম লড়াই লড়েন শোভানা। ধীরে ধীরে পাল্টা লড়াই শুরু করেন তাঁরা। মাত্র ৬৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১২৩ বলে সেঞ্চুরি আসে তাঁর। শেষ পর্যন্ত ১৩৪ বল খেলে ১৮টি বাউন্ডারির সাহায্যে ১১৮ রানের একটি ইনিংস খেলেন তিনি। ৪র্থ ইনিংসে এঁরা যোগ করেন ১৯৫ রান, যা মেয়েদের ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। জ্যোতি ৭৪ রানে অপরাজিত থাকেন।
শোভানার এই কৃতিত্ব কেবল নারী ক্রিকেটেই সীমাবদ্ধ থাকে নি। মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিদ হাসান তামিমের পর তৃতীয় বাংলাদেশী ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন শোভান। যদিও ম্যাচ হেরে গিয়েছে বাংলাদেশ কিন্তু শোভানার লড়াই তাঁকে ঐতিহাসিক পর্যায়ে নিয়ে গিয়েছে। এর আগে ফারজানা হকের করা ১০৭ রানের রেকর্ড ভেঙে এটিই এখন বাংলাদেশী কোনও মহিলা ক্রিকেটারের ওডিআই ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংস।
