AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup, IND vs WI: ভারতের বিরুদ্ধে কি স্পিনের ফাঁদ পাতবে ওয়েস্ট ইন্ডিজ?

স্পিনের বিরুদ্ধে, বিশেষ করে অফস্পিনে ভারতের দুর্বলতা এই বিশ্বকাপে স্পষ্ট। আরিয়ান দট, সালমান আলি আগা ও এইডেন মার্কব়্যামদের মতো স্পিনাররা ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে প্রথম ওভারেই সাফল্য পেয়েছেন। সাইম আইয়ুব ও গেরহার্ড ইরাসমুস ভারতের বিরুদ্ধে যথাক্রমে তিন ও চারটি উইকেট নেন। এ ছাড়াও অন্যান্য স্পিনাররাও ভারতীয় ব্যাটারদের চেনা ছন্দে দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক হারে কেশব মহারাজ তিনটি উইকেট নেন।

T20 World Cup, IND vs WI: ভারতের বিরুদ্ধে কি স্পিনের ফাঁদ পাতবে ওয়েস্ট ইন্ডিজ?
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Feb 24, 2026 | 4:36 PM
Share

কলকাতা: ভারতীয় দলের বিরুদ্ধে কি শক্তিশালী স্পিন আক্রমণ নামাবে ওয়েস্ট ইন্ডিজ? জিম্বাবোয়ের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয়ের পর সাংবাদিক সম্মেলনে কিন্তু এই সম্ভাবনা উড়িয়ে দিলেন না। ইন্ডিজ অধিনায়ক শাই হোপ অবশ্য খোলসা করে কিছু বলেননি। মুম্বইয়ের জিম্বাবোয়ের বিরুদ্ধে জেতা ম্যাচে রোস্টন চেজ প্রথম একাদশে ছিলেন না। আকিল হোসেন ও গুডাকেশ মোটি, দুই স্পিনার মিলে ৭ উইকেট নিয়েছেন। বিশ্বকাপে এখনও পর্যন্ত ক্যারিবিয়ান স্পিনাররা দুরন্ত ফর্মে রয়েছেন। মোটি, হোসেন ও চেজ— এই তিন স্পিনার সব মিলিয়ে মোট ১৯টি উইকেট তুলেছেন। স্পিনার ত্রয়ীকে সামলানো যে কঠিন হবে ভারতের পক্ষে, তা কিন্তু বিশেষজ্ঞরা বলে দিচ্ছেন।

স্পিনের বিরুদ্ধে, বিশেষ করে অফস্পিনে ভারতের দুর্বলতা এই বিশ্বকাপে স্পষ্ট। আরিয়ান দট, সালমান আলি আগা ও এইডেন মার্কব়্যামদের মতো স্পিনাররা ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে প্রথম ওভারেই সাফল্য পেয়েছেন। সাইম আইয়ুব ও গেরহার্ড ইরাসমুস ভারতের বিরুদ্ধে যথাক্রমে তিন ও চারটি উইকেট নেন। এ ছাড়াও অন্যান্য স্পিনাররাও ভারতীয় ব্যাটারদের চেনা ছন্দে দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক হারে কেশব মহারাজ তিনটি উইকেট নেন।

স্পিনই ভারতের বিরুদ্ধে অস্ত্র কিনা, হোপকে প্রশ্ন করা হলে তিনি ভারতের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি, তা খোলসা করেননি। রস্টন চেজকে কি গোপনে প্রস্তুত রাখা হচ্ছে? উত্তরে হোপ রহস্য রেখে বলেছেন, “অপেক্ষা করতে হবে।” একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলেন, ১ মার্চ কলকাতায় ভারতের বিরুদ্ধে ম্যাচেই সব জানা যাবে। ম্যাচটি দুই দলের কাছেই ‘ডু-অর-ডাই’ হয়ে উঠতে পারে। তাঁর কথায়, “আমি আগেই বলেছি, টসের সময় যখন দল ঘোষণা করব, তখনই সবাই জানতে পারবে কে খেলছে। তাই অপেক্ষা করুন।”

চলতি টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ এখনও অপরাজিত। জিম্বাবোয়ের বিরুদ্ধে তারা ২৫৪ রান তোলে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ টিম স্কোর। তবে হোপ জানান, তাঁদের লক্ষ্য রেকর্ড গড়া নয়, বরং নিজেদের সেরা ক্রিকেট খেলে ক্রমাগত উন্নতি করা। হোপের মন্তব্য, “আমাদের সেরা ক্রিকেট খেলতেই হবে। যদি উন্নতি করতে পারি, সেটাই চালিয়ে যেতে হবে,” বলেন তিনি।