T20 World Cup: ভ্য়ালেনটাইন্স ডে স্পেশাল, প্রেয়সীকে সঙ্গে নিয়েই কলম্বোতে হার্দিক!
স্টাইল স্টেটমেন্টে পিছিয়ে ছিলেন না অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও। ট্রেন্ডি লুকে বান্ধবী মাহিয়েকা শর্মার সঙ্গে বিমানবন্দরে তাঁর উপস্থিতি আলাদা করে আলোচনায় উঠে আসে। বিশ্বকাপের সময় পরিবার বা বান্ধবীদের সঙ্গে রাখতে চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছিলেন ক্রিকেটাররা। কিন্তু বিসিসিআই সেই দাবি নাকচ করে দিয়েছে। গত বছরের শুরু থেকেই বোর্ড নিয়ম চালু করেছে, কোনও সফরের সময় ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবার থাকতে পারবেন না।

কলকাতা: কলম্বোতে পা রেখেই রাজকীয় অভ্যর্থনা পেল ভারতীয় ক্রিকেট দল। শুক্রবার শ্রীলঙ্কাতে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই দলকে স্বাগত জানাতে হাজির ছিলেন স্থানীয় শিল্পী ও সঙ্গীতশিল্পীরা। ঢোল ও নৃত্য়শিল্পীদের তালে তালে বিমানবন্দরে তৈরি হয়েছিল এক উৎসবের পরিবেশ। এই সংবর্ধনার মাঝেই নজর কেড়েছেন পেসার অর্শদীপ সিং। ঢোলের তালে নেচে তিনি মুহূর্তেই ভাইরাল হন। অন্য দিকে, দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ছিলেন বরাবরের মতোই গম্ভীর। এখন অপেক্ষার সেই বহু প্রতীক্ষিত পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের দিকে।
স্টাইল স্টেটমেন্টে পিছিয়ে ছিলেন না অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও। ট্রেন্ডি লুকে বান্ধবী মাহিয়েকা শর্মার সঙ্গে বিমানবন্দরে তাঁর উপস্থিতি আলাদা করে আলোচনায় উঠে আসে। বিশ্বকাপের সময় পরিবার বা বান্ধবীদের সঙ্গে রাখতে চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছিলেন ক্রিকেটাররা। কিন্তু বিসিসিআই সেই দাবি নাকচ করে দিয়েছে। গত বছরের শুরু থেকেই বোর্ড নিয়ম চালু করেছে, কোনও সফরের সময় ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবার থাকতে পারবেন না। বিদেশ সফর হলে সাময়িক রাখতে পারেন পরিবারকে। কিন্তু বিশ্বকাপের সময় সেই অনুমতি মেলেনি। তবে বোর্ড এও জানিয়েছে, চাইলে পরিবারকে রাখার বন্দোবস্ত করতে পারেন প্লেয়াররা। হার্দিক সেই মতোই কি বান্ধবীকে নিয়ে গিয়েছেন কলম্বো?
মাঠের বাইরে যেমন আত্মবিশ্বাসী হার্দিক, তেমনিই মাঠেও পাকিস্তানের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। নামিবিয়ার বিরুদ্ধে মাত্র ২৮ বলেই করেছেন হাফসেঞ্চুরি। বল হাতে নিয়েছেন ২ উইকেটও। একটুর জন্য়ে মিস করেছেন হ্য়াটট্রিক। সব মিলিয়ে কলম্বোর মাঠে ভারতের মূল লক্ষ্য হবে পাকিস্তানকে হারানো।
