AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026: বিশ্বকাপে ব্যর্থতার জের, দলের চাটার্ড প্লেন বাতিল উরুগুয়ে বোর্ডের!

Uruguay Conflict: বিশ্বকাপে এই মুহূর্তে উরুগুয়ের পজিশন ১৯ নম্বর। তাই ভালভার্দে, আরাহুও-দের কাছে প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু গ্ৰুপ পর্বেই ব্যর্থ হয় উরুগুয়ে। দলে নাকি এই মুহূর্তে বিদ্রোহের আসর। কোচ মার্সেলো বিয়েসলার বিরুদ্ধে বিদ্রোহ করছে দলেরই একাংশ

FIFA World Cup 2026: বিশ্বকাপে ব্যর্থতার জের, দলের চাটার্ড প্লেন বাতিল উরুগুয়ে বোর্ডের!
ভালভের্দেImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 29, 2026 | 2:30 PM
Share

আমেরিকা : আমরা কি প্রাগৈতিহাসিক যুগে বাস করছি? না মানে যেভাবে বিশ্বকাপে একের পর এক ঘটনা ঘটে চলেছে, তাই নিয়েই হঠাৎ এই প্রশ্ন এল মাথায়। আসলে, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্ৰুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে উরুগুয়ে। গ্রুপ পর্বেই বিদায় ঘটেছে ভালভার্দেদের। এরপরই উরুগুয়ে দলের ফেডারেশন এক কঠিন ও অমানবিক সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

উরুগুয়ের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, উরুগুয়ে দল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর সেই দেশের ফুটবল ফেডারেশন খেলোয়াড়দের জন্য বরাদ্দ করা চার্টার্ড ফ্লাইট বাতিল করে দিয়েছে। ফেডারেশন জানিয়েছে, খেলোয়াড়রা যেন নিজেরা নিজেদের টাকা খরচ করে কমার্শিয়াল ফ্লাইট বুক করে দেশে ফিরে আসেন। এই ঘটনা নিয়ে ফেডারেশন অফিশিয়ালি কোনও কথা না বললেও আন্দাজ করা হচ্ছে, বিশ্বকাপে বাজে পারফরম্যান্সই এই বিমান বাতিল করার প্রধান কারণ।

বিশ্বকাপে উরুগুয়ের পারফরম্যান্স :

বিশ্বকাপে এই মুহূর্তে উরুগুয়ের পজিশন ১৯ নম্বর। তাই ভালভার্দে, আরাহুও-দের কাছে প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু গ্ৰুপ পর্বেই ব্যর্থ হয় উরুগুয়ে। প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে ও তারপরের ম্যাচে কেপ ভার্দের বিরুদ্ধে ড্র করে চাপে পড়ে গিয়েছিল উরুগুয়ে। শেষ ম্যাচে স্পেনের কাছে হেরে যাওয়ায় দরজা খুলে যায় কেপ ভার্দের সামনে। গ্ৰুপ পর্ব থেকেই বিদায় নেয় উরুগুয়ে।

এর পাশাপাশি শোনা গিয়েছে, দলে নাকি এই মুহূর্তে বিদ্রোহের আসর। কোচ মার্সেলো বিয়েসলার বিরুদ্ধে বিদ্রোহ করছে দলেরই একাংশ। এমনকি সাপোর্ট স্টাফদের কাজও পছন্দ করেনি অনেকেই। তবে এই বিমান বাতিলের সময়টা যেন সবকিছুকে ছাপিয়ে গেল।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১